সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলা ভয়েস অব সিটিজেন্স কমিটির আয়োজনে কৃষিজমিতে জলাবদ্ধতা ও লবনাক্ততা নিরসন, সমন্বিত পানি সম্পদের সুষ্ঠ ব্যবস্থপনা এবং কঠিন বর্জ্য দূষণরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা কৃষি অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা ও সকল ইউনিয়ন ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এ স্বারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপিতে উত্থাপনকৃত দাবী সমূহের মধ্যে উল্লেখ করা হয়, কৃষিজমিতে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পানি নিস্কাসন ব্যবস্থা পর্যালোচনা ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা সহ নিরাপদ সেচ ব্যবস্থা নিশ্চিত করা, খাল,জলাশয়ের পানি নিস্কাসনের পথ দখল, ভরাট সৃষ্টির বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ, কৃষিজমি, খাল ও জলাশয়ে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য কঠিন বর্জ্য ফেলা বন্ধ করার বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ব্যবহ্নত কীটনাশকের বোতল, প্যাকেট কৃষি সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ বর্জ্য নিরাপদভাবে সংগ্রহ ও নিষ্পত্তির ব্যবস্থা চালু করা, কৃষি বর্জ্যকে সম্পদে পরিণত করার লক্ষ্যে কম্পোস্ট ও জৈব সার উৎপাদন ও যথাযথ ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের প্রশিক্ষিত করা, পানি ও কৃষি ব্যবস্থপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ সহ অন্যান্য উদ্যোগ গ্রহণের দাবী জানানো হয়।

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন, সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, সহ-সভাপতি আরুণি, রুপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের জেলার সিনিয়র জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা বনানী দাশ গুপ্ত বাসন্তী, কোয়ার্ডিনেটর সাবডিস্ট্রিক লিয়াজো আলম চৌধুরী, পদ্মপুকুর, ভূরুলিয়া, মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালী, বুড়িগোয়ালিনী, কাশিমাড়ী, আটুলিয়াসহ অন্যান্য ইউনিয়ন ভয়েস অব সিটিজেন্স কমিটির সভাপতি, সাধারণসম্পাদকসহ অন্যান্য সদস্য।

Ads small one

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে ব্যাংকার’স এসোসিয়েশানের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে ব্যাংকার’স এসোসিয়েশানের মানববন্ধন

আব্দুস সামাদ: সোনালী ব্যাংক পিএলসি’র গোপালগঞ্জের ঘাঘর শাখার নারী ব্যাংক কর্মকর্তা ফৌজিয়া হককে হেনস্তার প্রতিবাদে এবং হলুদ সাংবাদিকতা বন্ধের দাবিতে সাতক্ষীরায় ব্যাংকার’স এসোসিয়েশান সাতক্ষীরার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শহরের লাবনী মোড় সংলগ্ন নিউ মার্কেটের স ম আলাউদ্দিন চত্বরে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা জেলা শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রায় চার শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি’র বাঁকাল শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক কবির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক জিএম আবু সায়েম, দপ্তর সম্পাদক শেখ কামরুজ্জামান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং উপদেষ্টা কাজী মাসুদুল হক, তিতুমীর রহমান, মর্তুজা আহমেদ, শাহাদাৎ হোসেন, জোহর আলী, হোসেন কবীর, আজহারুল ইসলাম ও শামীমা সুলতানা বক্তব্য রাখেন।
এ ছাড়া সোনালী ব্যাংক পিএলসির এজিএম রবিউল ইসলাম, মুজিবুর রহমান ও শেখ সালাউদ্দিন, এসপিও দেবেশ কুমার দাস, কাজল সরকার, নরেশ কুমার বিশ্বাস, আশুতোষ দাস, আব্দুল্লাহ ও আবু সিদ্দিক, জনতা ব্যাংকের মাগফুর রহমান, তন্ময় সরকার, তাপস কুমার রায়, গোপাল চন্দ্র গাইন, বিশ্বনাথ দেবনাথ, মো. কামরুজ্জামান, শংকর বিশ্বাস, আফিয়া ফেরদৌসী, শর্মিলা, মাসুম আহমেদ, সুমন আহমেদ, জমাত আলী ও লিয়ন আঢ্য সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বশীল পেশা। তবে সাংবাদিকতার নামে কোনো কর্মকর্তা-কর্মচারীকে হেনন্তা বা হয়রানি করা কাম্য নয়। তারা হলুদ সাংবাদিকতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও বলেন, কোনো অভিযোগ থাকলে তা নিয়মতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে সমাধান করতে হবে। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি পেশাগত মর্যাদা ও ব্যক্তির সম্মান রক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে সাংবাদিকতার নামে হয়রানি ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

 

 

 

 

 

দেবহাটায় বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
দেবহাটায় বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় এক বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয় এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন (৪৫)। তিনি দেবহাটা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং দেবহাটা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বিজিবি ক্যাম্পের পেছন থেকে নিজ বাড়িতে ফেরার পথে পুটুর বাড়ির পাশে নির্জন স্থানে অভিযুক্ত ব্যক্তি মোটরাসাইকেল থামিয়ে ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। নারীর চিৎকারে পথচারী এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর আইন করা হয়েছে: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর আইন করা হয়েছে: আইনমন্ত্রী

পত্রদূত রিপোর্ট: মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে জাতীয় সংসদে কঠোর আইন পাস করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা, আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রতিবেশী দেশ থেকে আসা মাদকের চালান বন্ধ করার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর তিনি জোর দেন। এছাড়া বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং সীমান্ত জেলা সাতক্ষীরায় প্রস্তাবিত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অগ্রগতি সম্পর্কেও তিনি আলোকপাত করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।