শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সভাপতির শ্বশুরের মৃত্যুতে মানবাধিকার ফাউন্ডেশনের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
সভাপতির শ্বশুরের মৃত্যুতে মানবাধিকার ফাউন্ডেশনের শোক

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. জিয়াউল হকের শ্বশুর মফজুল হোসেন (৭৬) ৪ সেপ্টেম্বর ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার জুম্মা নামাজ শেষে জানাজা নামাজ আদায় করে সাতক্ষীরা সদরের মুকুন্দপুর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

 

৫ সেপ্টেম্বর বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়কারী মো. আরিফুজ্জামান আপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম খান পিপিএম, সংগঠনের মহাসচিব মো. রবিউল ইসলাম সোহেল, সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ চিকিৎসক মো. আবুল কালাম বাবলা, উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, আইনজীবী আবুল কালাম আজাদ, তারেকুজ্জামান খান, মো. কামরুজ্জামান বুলু, মো. আব্দুল মালেক গাজী, আইনজীবী মুহাম্মাদ মনিরুদ্দীন, উম্মে রোকাইয়া খানম ডেইজী, সিনিয়র সহসভাপতি মো. শামসুজ্জোহা, সহসভাপতি মো. মুছা করিম, মাওলানা আলহাজ মিজানুর রহমান, অতুল কুমার ঘোষ, মো. ফরিদ উদ্দীন মাসউদ, আইনজীবী এস এম বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, শেখ নুরুল আফসার সেলিম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, নাজমুল শাহাদাৎ জাকির, মো. রুহুল আমিন ময়না, অর্থ সম্পাদক মো. নূরুল হুদা ফুল, দপ্তর সম্পাদক আসিফুল আলম আসিফ, প্রচার সম্পাদক মো. সাহারাফ হোসেন সৌরভসহ জেলা শাখার সকল সদস্য শোক প্রকাশ করেছেন। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

আশাশুনির বড়দলে তালের আঁটি রোপণ কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
আশাশুনির বড়দলে তালের আঁটি রোপণ কর্মসূচি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তালের আঁটি বপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় বড়দল বাজারের পুরোনো খেয়াঘাট চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওহাবের সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ইউনুছ আলী মোল্যা।

ধারাভাষ্যকার আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, মুক্তারুজ্জামান মিঠুন গাজী, আবুল কালাম মোল্যা, মহিউদ্দীন দেওয়ান, সমীরণ কুমার ম-ল ও সাধন কুমার মল্লিক।

আলোচনা সভা শেষে অতিথিরা কপোতাক্ষ নদের বড়দল সেতুর দক্ষিণ পাশে ওয়াপদার রাস্তায় তালের আঁটি রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। বক্তারা জানান, চলতি মৌসুমে ওয়াপদা বাঁধের দুই পাশে ১ হাজার তালের আঁটিসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে। পরিবেশ রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য সড়কেও এই কার্যক্রম সম্প্রসারিত হবে।

আশাশুনিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
আশাশুনিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও সভা

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানে আসার পথে একটি মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠে।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দীন। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও জাকির হোসেন প্রিন্সের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন।

এ ছাড়া সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ, মহিলা দলের সভাপতি কামরুন নাহার কচি, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নূর ইসলাম, কৃষক দলের সভাপতি লিয়াকত আলী ও ছাত্রদলের আসাদুজ্জামান আসাদ।

আলোচনা সভা শেষে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজার ও থানার সামনে দিয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে গিয়ে শেষ হয়।

কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজারে নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর সকালে সিংহলাল বাজারের মেঘনা ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেনের আয়োজনে ‘একমি নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী শরিফুজ্জামান আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা রিজিওনের ফিশারিজ এক্সিকিউটিভ অফিসার কৃষিবিদ ইমরুল কায়েস। তিনি চাষিদের আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে মাছ চাষ, রোগবালাই প্রতিরোধ এবং মাছের উৎপাদন বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত পরামর্শ দেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য মেডিকেল প্রমোশন অফিসার রনি আহম্মেদ। কর্মশালায় জালালাবাদ ইউনিয়নসহ আশপাশের এলাকার প্রায় অর্ধশতাধিক মৎস্য চাষি অংশ নেন।