বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন:  সভাপতি মোস্তফা ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান

নিজস্ব প্রতিনিধি: সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, সাতক্ষীরার ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) শহরের নিউ মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের নব নির্বাচিত সভাপতি মীর মোস্তফা আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেন। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মেহেদী আলী সুজয়, সহ সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মধু, সাংগঠনিক সম্পাদক এস.এম হাবিবুল হাসান, অর্থ সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা (মনা), সদস্য খন্দকার আনিছুর রহমান, এস.এম বিপ্লব হোসেন ও শাহাজাহান আলী মিটন। কমিটির সাধারণ সদস্যরা হলেন এম. বেলাল হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মাহফিজুল ইসলাম আককাজ, মো. ফিরোজ হোসেন, শেখ কামরুল ইসলাম, আজিজুল ইসলাম ইমরান, ফাহাদ হোসেন, মো. আবু বকর, মো. হাফিজুর রহমান। সভায় সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সকলকে সম্মিলিতভাবে সংগঠনকে এগিয়ে নিতে সহযোগিতার আহবান জানানো হয়।

Ads small one

দেবহাটা উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
দেবহাটা উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট দেবহাটা উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত ওসি এইচ এম শাহীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রাত ৯ টায় দেবহাটা থানার ওসির কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট শাখার আহ্বায়ক অসীম কুমার ঘোষ, সদস্য সচিব হিরন কুমার মন্ডল, সদস্য ও পারুলিয়া জেলেপাড়া মন্দির কমিটির সভাপতি পলাশ মন্ডল, সদস্য যথাক্রমে অনিমেষ চন্দ্র বর, সুমন মন্ডল ও সুফল বাবু।

মতবিনিময়ের সময় দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন আগামী ১৭ ই ভাদ্র শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর ও সারোদিয়া দুর্গা পুজাসহ এলাকায় সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

 

পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। আটককৃতের নাম শরিফুল ইসলাম (৪৫)। সে পাটকেলঘাটার ওভারব্রিজ এলাকার জয়নাল শেখের পুত্র।

তাকে পাটকেলঘাটা থানার মামলা নং ১০ তারিখ ১৩/০৩/২৬ মামলায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে ওভারব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রতিনিধি: তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) মাগরিবের নামাজের পর তালা প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুখ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, বিএনপি নেতা আবুল কালাম বিশ্বাস, রেজাউল ইসলাম রেজা এবং তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মীজা আতিয়ার রহমান।

এ সময় তালা প্রেসক্লাবের সহসভাপতি আছাদুজ্জামান রাজু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সহসাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহিন, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, নির্বাহী সদস্য জয়দেব চক্রবর্তী, ইমরান হোসেন, কাজী লিয়াকত হোসেন, মশিয়ার রহমান, কামাল হোসেন ও রফিকুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া ছাত্রনেতা রিপন হোসেন ও যুবদল নেতা সরদার কামরুল উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা প্রেসক্লাবকে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক প্রেসক্লাব হিসেবে গড়ে তোলা হবে। তালার সার্বিক উন্নয়নের সঙ্গে তালা প্রেসক্লাব ভবনের উন্নয়নও এগিয়ে যাবে। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন তালা উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা তাওহিদুর রহমান।