সাংবাদিক আব্দুল আলীমের ৭ম মৃত্যুবার্ষিকীতে তালা প্রেসক্লাবে স্মরণ সভা
নিজস্ব প্রতিনিধি: তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল আলীম-এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় তালা প্রেসক্লাব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
ক্লাব সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদের সঞ্চালনায় সভায় মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ। সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হাসানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল আলীম ছিলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার চলে যাওয়া তালা অঞ্চলের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। স্মরণ সভায় ক্লাবের সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।









