সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘আমরা ’৯৩ মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা’ ব্যাচের উদ্যোগে এ আয়োজন করা হয়। নুরুল হক ও আয়শা সিদ্দিকা রানুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ফারুক হাসান।
আলোচনা সভায় আব্দুর রাজ্জাকের জীবন ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন মো. আব্দুল গফুর, মো. শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, জাহাঙ্গীর আলম, মোশাররফ হোসেন, জামাত আলী ও মো. গোলাম রবি। এ সময় ব্যাচের বন্ধু মোছা. রেহেনা খাতুন, মো. মোস্তানছির রহমান, মো. শরিফ হোসেন, প্রশান্ত, মো. মোমিন উদ্দীন ও মো. সালাহউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মো. আব্দুল্লাহ আল মামুন।



