সাতক্ষীরায় তোফায়েল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা
সংবাদদাতা: সাতক্ষীরা ইয়ং আরিয়ান্স ক্লাবের সভাপতি মরহুম তোফায়েল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় শহরের পুরাতন সাতক্ষীরা সেঞ্চুরি কমিউনিটি সেন্টারে পুরাতন সাতক্ষীরা বন্ধু মহল, আরিয়ান্স ক্লাব ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আরিয়ান্স ক্লাবের সভাপতি জাহিদ হাসান আলতুর সভাপতিত্বে এবং ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনাল ইসলাম নান্টার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আক্তারুজ্জামান কাজল, সাইফুল ইসলাম, সুভাষ ঘোষ, প্রকৌশলী সেলিম সরোয়ার এবং মরহুমের জামাতা আনিসুর রহমান সেন্টু। এ ছাড়া বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা মরহুম তোফায়েল হকের কর্মময় জীবন, সামাজিক কর্মকা- ও ক্রীড়াঙ্গনে অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতিও তুলে ধরেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল হক।






