সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় এক রাতে ডিমের দাম পিসে বাড়ল ২ টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
সাতক্ষীরায় এক রাতে ডিমের দাম পিসে বাড়ল ২ টাকা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বাজারে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে এক রাতের ব্যবধানে প্রতি পিস ডিমের দাম ২ টাকা পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ উঠেছে। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় সাধারণ ও নি¤œআয়ের ক্রেতারা বিপাকে পড়েছেন।

খুচরা ক্রেতারা জানান, সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার, কাটিয়া বাজার ও কামালনগর বউ বাজারসহ জেলার প্রধান আড়তগুলোতে প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক ডিম আমদানি করা হয়। সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও আড়তদাররা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। গত সপ্তাহে যে পোলট্রি মুরগির সাদা ডিম প্রতি পিস সাড়ে ৭ থেকে ৮ টাকায় বিক্রি হয়েছে, তা এখন আড়তেই ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনালি ও ব্রয়লার মুরগির লাল ডিমের দাম পিসপ্রতি ৮-৯ টাকা থেকে বেড়ে সাড়ে ১০ টাকা হয়েছে।

খুচরা বাজারে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতি পিস সাদা ডিম ১০ টাকা এবং লাল ডিম ১১ টাকা দরে বিক্রি করছেন।
ডিমের দাম অস্বাভাবিক বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জানান, বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ডিমের বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Ads small one

আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় শঙ্কায় পাটকেলঘাটার চাষিরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় শঙ্কায় পাটকেলঘাটার চাষিরা

 

মুজিবর রহমান: পাটকেলঘাটায় সকালে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন বিলে নিচু এলাকার শত শত বিঘা রোপা আমনের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। স্থানীয়দের দাবি, অপরিকল্পিত মৎস্য ঘের, বেড়িবাঁধ এবং নদী-নালার নাব্যতা সংকটের কারণে বৃষ্টির পানি নিষ্কাশন হতে পারছে না। ফলে তৈলকুপি, শাকদহ, চোমরখালী, মিঠাবাড়ী, নগরঘাটা, জুজখোলা ও আমতলাডাঙ্গা বিলের শত শত বিঘা জমির আমন খেত ও সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, অতিরিক্ত বৃষ্টি না হলে উঁচু এলাকার ফসলের ক্ষতি হবে না, তবে নিচু এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্রাক ক্রয়ের টাকা ও কাগজপত্র না পাওয়ার অভিযোগে কলারোয়ায় সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
ট্রাক ক্রয়ের টাকা ও কাগজপত্র না পাওয়ার অভিযোগে কলারোয়ায় সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পুরোনো ট্রাক কেনার পর প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়া এবং পাওনা টাকা ফেরত না দেওয়ার অভিযোগে কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মো. সোহাগ হোসেন নামের এক ব্যক্তি। শাহাপুর গ্রামের অধিবাসী সোহাগ হোসেন লিখিত বক্তব্যে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি সাড়ে সাত লাখ টাকায় একটি পুরোনো ট্রাক কেনেন। কিন্তু টাকা পরিশোধের পরও বিক্রেতা আমিনুর রহমান গাড়ির কাগজপত্র বুঝিয়ে দেননি। পরবর্তীতে পাওনা ফেরত সংক্রান্ত নানা চুক্তি ও চেক দেওয়া হলেও টাকা ফেরত দেওয়া হয়নি। এতে সোহাগ হোসেন তাঁর পাওনা টাকা উদ্ধারে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

সাতক্ষীরায় মানবাধিকার পরিষদের দ্বি-মাসিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় মানবাধিকার পরিষদের দ্বি-মাসিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যদের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্বদেশ’ সংস্থার বাস্তবায়নে এবং আইন ও সালিশ কেন্দ্র, সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ প্রোগ্রামের অধীনে এ সভার আয়োজন করা হয়। শিবপুর মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ফরহাদ আমিন সিয়াম ও মানবাধিকার নারী পরিষদের আহ্বায়ক খাদিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী-শিশু পাচার, বাল্যবিয়ে, জন্মনিবন্ধন ও সাইবার অপরাধসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় স্থানীয় জনগণকে সচেতন করতে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।