মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ করলো দুদক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ করলো দুদক

সংবাদদাতা: দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা কর্তৃক সাতক্ষীরায় জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য অর্থ বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২ টায় সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারের যমুনা হলে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক রুবেল হোসেন, সহকারি পরিচালক মোঃ মহসীন আলী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান প্রমুখ।

 

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য সাতটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের হাতে অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

Ads small one

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার বুধবার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার বুধবার

বদিউজ্জামান: পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি এবং মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা বিষয়ক এক সেমিনার আগামী বুধবার (১৭ জুন) বিকেল ৩টায় জেলা লিগ্যাল এইড কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। জেলা লিগ্যাল এইড অফিস, সাতক্ষীরার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং বিভিন্ন আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর আইনগত অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর (লিগ্যাল এইড) দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আইনজীবী ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে ‘পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি ও মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করবেন চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. মুস্তাফিজুর রহমান। এতে জেলার আইনজীবী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) লিটন দাশ স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ সেমিনারের মাধ্যমে পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধি, মামলাজট হ্রাস এবং সাধারণ মানুষের জন্য সহজ ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।

 

তালার বালিয়াদহে জমজমাট ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
তালার বালিয়াদহে জমজমাট ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকালে মাগুরা ইউনিয়নের বালিয়াদহ কানাইকুড়ি বিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বালিয়াদহ, চাঁদকাটি, রঘুনাথপুর ও বাগমারা সম্মিলিত কমিটির উদ্যোগে এবং বালিয়াদহ গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

শাহনেওয়াজ বিশ্বাসের সভাপতিত্বে এবং মাস্টার ওলিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম ও মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এসকে ফারুক হোসেন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা হাজারো উৎসুক জনতা বিলের চারধারে ভিড় জমান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

ফকিরহাটে কৃষক দল নেতা খুনের মামলায় গ্রেপ্তার-২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
ফকিরহাটে কৃষক দল নেতা খুনের মামলায় গ্রেপ্তার-২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে জেলার সদর বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়ল (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বাগেরহাট সদর আড়পাড়া গ্রামের ওসমান মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৫) এবং বাগেরহাট সদর সাহেবাহার এলাকার মোস্তাক শেখের ছেলে মো: মশিউর রহমান (৩০)।

পুলিশ জানায়, গত সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় হাসান মোল্লাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া .শেখ মশিউর রহমানকে যশোর জেলার অভয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯জুন রাত ৯টার দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়লকে দুর্বৃত্তরা ছুরিাকাঘাত করে হত্যা করে। এসময় তার সাথে থাকা অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল দুর্বৃত্তদের ছুরিাকাঘাতে মারাত্বক আহত হন।

এ ঘটনায় গত ১১জুন নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, আনিসুর রহমান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত ৬নং আসামী হাসান মোল্লা এবং ১২নং আসামী মো: মশিউর রহমানকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার (১৬ জুন) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।