বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) সকাল ০৮:৩০ ঘটিকার সময় সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ এবং প্যারেড পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এবং জেলায় ব্যবহৃত যানবাহনসমূহ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, মাস্টার প্যারেড হলো শৃঙ্খলার একটা অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন বা বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই। ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি অন্যান্য সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, সরকারি মালামালের হেফাজত করা, ফেসবুক তথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়া, জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ বায়েজীদ ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল), মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মোঃ ইমরান খান সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

Ads small one

বুধহাটায় ভাঙন রোধে জিও ব্যাগ মিললেও নওয়াপাড়ায় বাঁধ এখনো অরক্ষিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
বুধহাটায় ভাঙন রোধে জিও ব্যাগ মিললেও নওয়াপাড়ায় বাঁধ এখনো অরক্ষিত

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ রক্ষায় জিও ব্যাগ এসে পৌঁছালেও পাশের নওয়াপাড়া গ্রামের ধসে পড়া বাঁধ সংস্কারে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে বুধহাটা ও আশপাশের ইউনিয়নের হাজার হাজার মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পাউবোর পক্ষ থেকে ৬ হাজার জিও ব্যাগ বুধহাটা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছায়। সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের ডিও লেটারের ভিত্তিতে পাউবো স্থানটি পরিদর্শন করে এবং বাঁধ রক্ষায় এই সাময়িক পদক্ষেপ নেয়। বালুভর্তি এই ব্যাগগুলো দিয়ে পাইলিং করে ধসে যাওয়া অংশে ডাম্পিং করা হবে। ঠিকাদার আমিনুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জিও ব্যাগগুলো নির্দিষ্ট স্থানে রাখেন। এ সময় আইনজীবী শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ. হান্নান, বাজার কমিটির সম্পাদক নুরুজ্জামান জুলু ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, নওয়াপাড়া গ্রামের বেড়িবাঁধে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। মূল বাঁধের একটি অংশ ধসে কয়েক হাত নিচে নেমে গেছে। সংসদ সদস্য হাফেজ রবিউল বাশার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কু-ু এবং পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেও এক সপ্তাহ পার হলেও কাজ শুরু হয়নি। নদীর পানি বৃদ্ধি ও জোয়ারের স্রোত শুরু হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ স্থানে সংস্কারকাজ শুরুর দাবি জানিয়েছেন আতঙ্কে থাকা স্থানীয় বাসিন্দারা।

তালায় সুভাষিনী বিদ্যালয়ের উদ্যোগে সংসদ সদস্যকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
তালায় সুভাষিনী বিদ্যালয়ের উদ্যোগে সংসদ সদস্যকে সংবর্ধনা

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের সমন্বিত ভূমিকার তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির ডা. মাহমুদুল হক, ডা. আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহসভাপতি নাজমুল হক খান ও সাধারণ সম্পাদক ইয়াসিন আলী সরদার। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করীম অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে সংসদ সদস্যকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়।

স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল করতে মণিরামপুরে যৌথ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
স্বেচ্ছাসেবক দলের সমাবেশ সফল করতে মণিরামপুরে যৌথ মিছিল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আগামী ২৫ জুলাইয়ের সমাবেশ সফল করার লক্ষ্যে মণিরামপুরে যৌথ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে পৌর শহরে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি মণিরামপুর বাজারের দক্ষিণ মাথা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল গাজী, সদস্যসচিব মো. হুমায়ূন কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুল গাজী ও সদস্যসচিব মো. মাসুদ গাজী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলামসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল গাজী বলেন, ২৫ জুলাইয়ের জেলা সমাবেশ সফল করতে মণিরামপুর উপজেলা থেকে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এ জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।