সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

সাতক্ষীরায় পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিনিধি: ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’Ñএই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে পূবালী ব্যাংক পিএলসি-র তিন দিনব্যাপী বিশেষ ক্যাশলেস ক্যাম্পেইন। সোমবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা বড় বাজার এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবাগুলো গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
শাখা ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের কোনো বিকল্প নেই। তিনি গ্রাহকদের পকেট থেকে টাকা বের না করে মোবাইল অ্যাপ বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করার গুরুত্ব তুলে ধরেন। সভায় ‘বাংলা কিউআর’, পস মেশিন, এনপিএসবি, ই-কেওয়াইসি, ‘পাই’ অ্যাপ এবং ডেবিট কার্ডসহ ব্যাংকের বিভিন্ন আধুনিক সেবার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অপারেশন ম্যানেজার মো. আনারুল ইসলাম, অ্যাডভান্স ইনচার্জ তন্ময় মন্ডল, ক্যাশ ইনচার্জ আব্দুল মাজেদ, এডিসি অফিসার মো. আক্তারুজ্জামান এবং বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল জমাদ্দারসহ ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক। আগামী তিন দিন এই ক্যাম্পেইনের মাধ্যমে বড় বাজার ও এর আশপাশের ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করবে ব্যাংকের বিশেষ প্রতিনিধি দল।

Ads small one

আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় শঙ্কায় পাটকেলঘাটার চাষিরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
আমন ক্ষেত তলিয়ে যাওয়ায় শঙ্কায় পাটকেলঘাটার চাষিরা

 

মুজিবর রহমান: পাটকেলঘাটায় সকালে মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন বিলে নিচু এলাকার শত শত বিঘা রোপা আমনের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। স্থানীয়দের দাবি, অপরিকল্পিত মৎস্য ঘের, বেড়িবাঁধ এবং নদী-নালার নাব্যতা সংকটের কারণে বৃষ্টির পানি নিষ্কাশন হতে পারছে না। ফলে তৈলকুপি, শাকদহ, চোমরখালী, মিঠাবাড়ী, নগরঘাটা, জুজখোলা ও আমতলাডাঙ্গা বিলের শত শত বিঘা জমির আমন খেত ও সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, অতিরিক্ত বৃষ্টি না হলে উঁচু এলাকার ফসলের ক্ষতি হবে না, তবে নিচু এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্রাক ক্রয়ের টাকা ও কাগজপত্র না পাওয়ার অভিযোগে কলারোয়ায় সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ণ
ট্রাক ক্রয়ের টাকা ও কাগজপত্র না পাওয়ার অভিযোগে কলারোয়ায় সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় পুরোনো ট্রাক কেনার পর প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়া এবং পাওনা টাকা ফেরত না দেওয়ার অভিযোগে কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মো. সোহাগ হোসেন নামের এক ব্যক্তি। শাহাপুর গ্রামের অধিবাসী সোহাগ হোসেন লিখিত বক্তব্যে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি সাড়ে সাত লাখ টাকায় একটি পুরোনো ট্রাক কেনেন। কিন্তু টাকা পরিশোধের পরও বিক্রেতা আমিনুর রহমান গাড়ির কাগজপত্র বুঝিয়ে দেননি। পরবর্তীতে পাওনা ফেরত সংক্রান্ত নানা চুক্তি ও চেক দেওয়া হলেও টাকা ফেরত দেওয়া হয়নি। এতে সোহাগ হোসেন তাঁর পাওনা টাকা উদ্ধারে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

সাতক্ষীরায় মানবাধিকার পরিষদের দ্বি-মাসিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় মানবাধিকার পরিষদের দ্বি-মাসিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যদের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্বদেশ’ সংস্থার বাস্তবায়নে এবং আইন ও সালিশ কেন্দ্র, সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ প্রোগ্রামের অধীনে এ সভার আয়োজন করা হয়। শিবপুর মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ফরহাদ আমিন সিয়াম ও মানবাধিকার নারী পরিষদের আহ্বায়ক খাদিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী-শিশু পাচার, বাল্যবিয়ে, জন্মনিবন্ধন ও সাইবার অপরাধসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় স্থানীয় জনগণকে সচেতন করতে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।