বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ‘স্পিরিট কল’ প্রকল্পের সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ‘স্পিরিট কল’ প্রকল্পের সমন্বয় সভা

শিশু ও যুবদের দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাতক্ষীরায় অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) ও টের দেস হোমসের (টিডিএইচ) সহযোগিতায় এ সভা আয়োজিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও যুব প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, খেলাধুলা ও সামাজিক নানা উদ্যোগের মাধ্যমে শিশুরা যেমন মাদক ও অনৈতিক কাজ থেকে দূরে থাকছে, তেমনি তাদের জীবনের দক্ষতাও বাড়ছে। শিশু বাজেট বাস্তবায়নে স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী সাবরিনা জেসমিন।

Ads small one

সাংবাদিক এসকে আলীমের স্মরণে কপিলমুনিতে সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
সাংবাদিক এসকে আলীমের স্মরণে কপিলমুনিতে সভা

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: দৈনিক কালান্তরের প্রতিনিধি ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এসকে আলীমের মৃত্যুতে স্মারক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা আয়োজিত হয়। সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ কর্মকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দৈনিক আজকের কালান্তরের সম্পাদক কাজী মোতাহার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পত্রিকাটির প্রকাশক কাজী তারিক আহম্মদ, সহকারী সম্পাদক মাফুজা আক্তার, অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুস সাত্তার, প্রধান শিক্ষক রহিমা আখতার ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান। বক্তারা মরহুমের মিষ্টভাষী ব্যক্তিত্ব ও সাংবাদিকতা পেশায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সাতক্ষীরায় পৌর ও সদর জামায়াতের কর্মপরিষদের পৃথক বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পৌর ও সদর জামায়াতের কর্মপরিষদের পৃথক বৈঠক

সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা পৌর শাখা ও সদর উপজেলা শাখার কর্মপরিষদের পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের মুন্সিপাড়ায় আল-আমিন ট্রাস্ট কার্যালয়ে এই বৈঠকগুলো আয়োজন করা হয়।
পৌর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন পৌর আমির জাহিদুল ইসলাম।

সাধারণ সম্পাদক খোরশেদ আলমের পরিচালনায় এতে নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান ও ফখরুল হাসান লাভলুসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা ও দায়িত্বশীলদের সমন্বয় বৃদ্ধির তাগিদ দেওয়া হয়।

অন্যদিকে, একই ট্রাস্টের সদর কার্যালয়ে সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর আমির মাওলানা মোশারফ হোসেন এবং পরিচালনা করেন সম্পাদক হাবিবুর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহিদ হাসান প্রমুখ। বক্তারা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কাজ জোরদারকরণ এবং অর্পিত দায়িত্ব সঠিক ও আন্তরিকতার সঙ্গে পালনের ওপর গুরুত্ব আরোপ করেন।

সংবাদ সম্মেলনে ভিত্তিহীন খবরের প্রতিবাদ যুবদল নেতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
সংবাদ সম্মেলনে ভিত্তিহীন খবরের প্রতিবাদ যুবদল নেতার

নিজস্ব প্রতিবেদক: পত্রিকায় অপপ্রচার ও মনগড়া খবর প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জেলা সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মো. সুমন রহমান।

বুধবার সাতক্ষীরার বাজার কোলকাতায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়া রিপন ও যুবদল নেতা রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সুমন রহমান বলেন, সম্প্রতি কয়েকটি পত্রিকায় তাঁকে জড়িয়ে স্বর্ণের বার ছিনতাই সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে যে ছবি বা ভিডিও ফুটেজের কথা বলা হয়েছে, সেখানে দৃশ্যমান ব্যক্তি তিনি নন। রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণœ করতেই একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের ভুল তথ্য ছড়িয়েছে। ঘটনাটির বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনি ব্যবস্থার পাশাপাশি সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।