বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে ১৯ জন গ্রেপ্তার

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জেলার অন্যান্য থানা পুলিশের অভিযানে আরো ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

 

জেলা পুলিশের বিশেষ শাখার মর্ণিং রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এর মর্ণিং রিপোর্টে কলারোয়া থানায় ১ জন, তালা থানায় ১ জন, কালিগঞ্জ থানায় ২ জন, আশাশুনি থানায় ২ জন, এবং পাটকেলঘাটা থানায় ২ জনকে গ্রেপ্তার করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

Ads small one

বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্যাতনের পর তাকে হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের ধানক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউনুস আলী (৪৮) বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে। সে বেনাপোল থেকে আমদানিকৃত মালামালের ট্রাকের সাথে পৌছে দেওয়ার (স্কট) কাজ করতো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

কেশবপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ইউপি সদস্যসহ ৪ জন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
কেশবপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ইউপি সদস্যসহ ৪ জন আটক

এম এ রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর চিংড়া ক্যাম্প পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে। এছাড়া কেশবপুরে সাজাপ্রাপ্ত একজন ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

চিংড়া ক্যাম্প পুলিশ সূত্রে জানা যায়, ২২ এপ্রিল বুধবার গোপন সূত্রের তথ্য অনুযায়ী চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ শামীম হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের পাকা রাস্তার ওপর থেকে আব্দুল হামিদ সরদারের ছেলে মোঃ মেহেদী হাসান (২২)কে ১০৫ (একশত পাঁচ) গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

 

একই দিনে আরেক অভিযানে হাসানপুর ইউনিয়নের সুড়িঘাটা বাজার এলাকা থেকে জামালপুর জেলার গানকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ হোসেন (২৩) ও উপজেলা নেহালপুর গ্রামের শাহ আলমের ছেলে সাকিবুল হাসান (১৫) কে আটক করে। চিংড়া বাজার ক্যাম্প পুলিশ আটককৃতদের মাদক সেবন ও রাখার অপরাধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এ বিষয়ে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন জানান, আটককৃতদের মোবাইল কোর্ট আইনে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে ।

এদিকে, যশোরের কেশবপুরে আদালতের সাজাপ্রাপ্ত আসামি ও ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল গফুর (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানা পুলিশের অভিযানে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত আব্দুল গফুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এবং চুয়াডাঙ্গা গ্রামের আমজাদ সরদারের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আদালতের দেয়া সাজা পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

 

শ্যামনগরে বেকার হয়ে পড়া ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
শ্যামনগরে বেকার হয়ে পড়া ছেলের গাড়ীর পেট্রোল সংগ্রহের জন্য মা দীর্ঘ লাইনে

oppo_2

পীযুষ বাউলিয়া পিন্টু, মুন্সীগঞ্জ (শ্যামনগর): শ্যামনগরে মুন্সিগঞ্জ ডেমলা ফিলিং স্টেশন থেকে ছেলে সাগর বৈদ্যের মোটর সাইকেলের পেট্রোল সংগ্রহ করার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে সাগর বৈদ্যের মা বিথিকা রানী বৈদ্য। ভাড়ায় মটর সাইকেল চালক সাগর বৈদ্য তেল না পেয়ে বেকার হয়ে এখন মাঠের কাজে লেগেছে। এজন্য তেলের জন্য পাম্পে অপেক্ষা করছে মা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রখর তাপদাহে তাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সারাদেশে জ্বালানি তেলের সংকট কাটাতে ৫ দিন অপেক্ষার পর আজ তেল সংগ্রহ করা যাবে জানিয়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ ফিলিং স্টেশন থেকে ইউনিয়ন ভিত্তিক তেল সংগ্রহের ঘোষণা দিলে মুন্সিগঞ্জ ইউনিয়ন দীর্ঘ পাঁচ দিন পরে আজ তেল দেওয়ার উদ্যোগ গ্রহণ করে।

 

মুন্সিগঞ্জ ফিলিং স্টেশন থেকে তিনটি ইউনিয়নের তেল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বুড়িগোয়লিনি ইউনিয়নে পেট্রোল দেয়ার সময়ে ব্যাপকভাবে অব্যবস্থাপনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মুন্সিগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজারকে বেপরোয়া মারধর করে। সে কারণে ফিলিং স্টেশন ৫দিন তেল দেওয়া বন্ধ রাখে।

মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী দুই হাজারের অধিক মোটরসাইকেল ব্যবহার করে। স্থানীয় মোটরসাইকেল ভাড়া চালকরা নিরুপায় হয়ে বেকার হয়ে পড়ছে, আবার কেউ কেউ ভিন্ন পেশার কাজের সাথে যুক্ত হচ্ছে। ফলে সেই পরিবারের নারীকে দেখা গেছে পেট্রোল সংগ্রহ করতে। ৩ সন্তানের জননী বিথিকা রানী বলেন, আমার ছেলে সাগর বৈদ্য মোটরসাইকেল ভাড়া চালানোসহ কৃষি কাজ করে সংসার চালায়। সময় মত তেল না পাওয়ার কারণে কৃষি কাজের শ্রম দিতে গেছে। আমি এই দুইদিন তেলের লাইনে অপেক্ষা করছি। গতকাল তেল দেওয়ার খবর শুনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছি।

 

এই ফিলিং স্টেশনে সকাল ৭টা থেকে ৯.৩০ মিনিট পর্যন্ত সরকারি বেসরকারি চাকরিজীবীদের তেল দিয়েছে। পরে সাধারণ জনগণের লাইনে কিছু তেল দেওয়া হয়েছে। তাছাড়া ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ম ছাড়াই তেল দেওয়া হচ্ছে। আমরা দীর্ঘ লাইনে রাস্তার দুই পাশে প্রায় ২/৩ শ মোটরসাইকেল গাড়ি নিয়ে অপেক্ষা করছি কখন তেল পাবো জানিনা। মুন্সীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য দেবাশীষ গায়েন বলেন অনাকাঙ্খিত বিশৃঙ্খল কিছু ঘটনার কারণে তেল দেওয়া বন্ধ ছিল। ইউনিয়ন পরিষদ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আবার তেল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এখানে সুষ্ঠুভাবে তেলের বন্টন বিষয়টি নিশ্চিত হলে সকলের তেল পাবে এবং জনগণের স্বস্তি ফিরে আসবে।