সাতক্ষীরা জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সভা
সংবাদদাতা: সাতক্ষীরা জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সংগঠনের আয়োজনে এ সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন পদাধিকারবলে সংগঠনের সভাপতি ও জেলা পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম। সাধারণ সভায় আরও বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ, বাংলাদেশ রেফারি কমিটির ডেপুটি চেয়ারম্যান সুজিত ব্যানার্জি, বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সাহাদ হোসেন, জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়ব হাসান প্রমুখ।
এ সময় সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারণ সভা শেষে জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।









