সাতক্ষীরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও রং পালিশ শ্রমিক ইউনিয়নের র্যালি
নিজস্ব প্রতিনিধি: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখা ও সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১মে) সকালে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখা ও সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
সংগঠনের সভাপতি জুম্মান সরদারের সভাপতিত্বে ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল আহমেদ বাদল, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, ক্যাসিয়ার মো. ইকবাল গাজী, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মহিদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক রেজাউল হক, কোষাধক্ষ্য মফিজুল ইসলাম প্রমুখ।



