সাতক্ষীরা পাউবোতে বিদায় ও বরণ অনুষ্ঠান
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-১-এর উপবিভাগীয় প্রকৌশলী (শ্যামনগর উপবিভাগ) মো. ইমরান সরদারের বিদায়ী সংবর্ধনা এবং নবযোগদানকৃত উপবিভাগীয় প্রকৌশলী মো. আশিকুর রহমানের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাউবো-১-এর নির্বাহী প্রকৌশলীর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাউবো সূত্র জানায়, প্রকৌশলী মো. ইমরান সরদারকে বগুড়া পানি উন্নয়ন বোর্ডে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সাতক্ষীরা পাউবো-২ থেকে স্থানান্তরিত প্রকৌশলী মো. আশিকুর রহমান।
পাউবো-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এবং অফিস সহকারী মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাউবো-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান তাযকিয়া, উপবিভাগীয় প্রকৌশলী মো. রাশিদুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকেরা। অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান এবং নবযোগদানকৃত কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।







