বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা পাউবো- ১ এর নির্বাহী প্রকৌশলীর বিদায় ও নবাগত প্রকৌশলীর বরণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ
সাতক্ষীরা পাউবো- ১ এর নির্বাহী প্রকৌশলীর বিদায় ও নবাগত প্রকৌশলীর বরণ অনুষ্ঠিত

সংবাদদাতা: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বিদায়ী সংবর্ধনা এবং উক্ত পদে নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম যাকারিয়ারের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলমকে খুলনা পানি উন্নয়ন বোর্ডে বদলী করা হয়েছে। তাঁর স্থলে মোঃ গোলাম যাকারিয়া নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন।

বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন অফিস স্টাফ ওবায়দুল্লাহ। সাতক্ষীরা পাউবো-১ এর কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাউবো-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রহমান তাযকিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর এসডি মোঃ রাশিদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ মুয়িজুর রহমান বাঁধন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, জাহিদুর রহমান পলাশ, মশিউর রহমান ফিরোজ ওমর ফারুক বিপ্লবসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিদায় ও বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা, শুভ্র চন্দ্র, প্রিন্স রেজা, সুমন কুমার রায় ও মোঃ ফরিদুল ইসলাম, উচ্চমান সহকারী সাইফুল্লাহ, হিসাব করণিক শফিকুল ইসলাম ও বিশ্বজিৎ ঘোষ, ডাটা এন্ট্রি অপারেটর আবদুল্লাহ আল বাচ্চু, কার্য সহকারী মোঃ জাহাঙ্গীর হোসেন ও সৈয়দ নাজিমউদ্দৌলা, প্রকৌশল সার্ভেয়ার কামরুল হাসান জুয়েল, কার্যালয়ের কর্মচারী সন্ন্যাসী কুমার সরদার ও মোঃ মামুন হোসেন, অবসরপ্রাপ্ত রাজস্ব সার্ভেয়ার মোঃ আকরাম হোসেন এবং ঠিকাদার প্রতিনিধি মোঃ শফিউর রহমান শফিসহ বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

Ads small one

দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালাল দুর্বৃত্তরা, দুই রাউন্ড গুলি!

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালাল দুর্বৃত্তরা, দুই রাউন্ড গুলি!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে চোর সন্দেহে একদল লোককে ধাওয়া করেছে স্থানীয় গ্রামবাসী। ধাওয়ার মুখে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল ফেলে পালিয়ে যায় তারা। এ সময় দেশীয় অস্ত্র ও কাঠের তৈরি বন্দুক প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর পাশাপাশি দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানায়।

স্থানীয়দের বরাত দিয়ে জানাযায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত একটি ভ্যানে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে তিলকুড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। গভীর রাতে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি সন্দেহ হলে চিৎকার করে তাদের থামানোর চেষ্টা করেন। পরে তিলকুড়া ও আশপাশের এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে ভ্যানটির পিছু নেন।

স্থানীয় পল্লী চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, গ্রামবাসীর ধাওয়া খেয়ে ওই ব্যক্তিরা ভয় দেখানোর উদ্দেশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করেন। একপর্যায়ে কাঠের তৈরি বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। তবে এতে গ্রামবাসী পিছিয়ে না গিয়ে তাদের ধাওয়া অব্যাহত রাখেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, স্থানীয়দের জোরালো ধাওয়ার মুখে একপর্যায়ে ওই ব্যক্তিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল উদ্ধার করে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।

বিষয়টি নিয়ে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন বলেন, ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

খুলনা রেঞ্জের ডিআইজিকে ঢাকায় বদলি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
খুলনা রেঞ্জের ডিআইজিকে ঢাকায় বদলি

খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে। নতুন করে তিনি ঢাকা রেঞ্জের দায়িত্ব পেয়েছেন।

একইসঙ্গে পুলিশ অধিদফতরের ডিআইজি রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ৬ অতিরিক্ত আইজিপি ও ৫ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। এর মধ্যে খুলনা রেঞ্জের ডিআইজিও রয়েছেন।

আশাশুনিতে ইয়াবা সেবনের অভিযোগে যুবকের এক মাসের কারাদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
আশাশুনিতে ইয়াবা সেবনের অভিযোগে যুবকের এক মাসের কারাদন্ড

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মাদক সেবনের অভিযোগে দীপঙ্কর শীল (৩৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০১ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ বড়দল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিমাই চন্দ্র শীলের ছেলে দীপঙ্কর শীলকে তার বাড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে অবস্থায় আটক করা হয়। এসময় সে ইয়াবা সেবনরত ছিল বলে পুলিশ জানায়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দীপঙ্কর শীলকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০১ টাকা অর্থদন্ড দেন।

দন্ডপ্রাপ্ত দীপঙ্কর শীলকে পুলিশি প্রহরায় সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।