সাতক্ষীরা সদরে ৭৫ বছর বয়সী বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ, পরিবারের আকুতি
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. ইফাজউদ্দীন (৭৫) গত ৮ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ প্রায় এক মাস ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছে তাঁর পরিবার।
পরিবারের সদস্যরা জানান, ৮ জুলাই সকালে নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর আর ফিরে আসেননি ইফাজউদ্দীন। নিখোঁজ বৃদ্ধ বাকপ্রতিবন্ধী। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং নিখোঁজের সময় তাঁর পরনে ছিল সাদা চেকের লুঙ্গি ও সবুজ রঙের জামা।
নিখোঁজ ব্যক্তির ছেলে গোলাম রসুল জানান, সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। কোনো হদিস বা তথ্য পেলে ০১৮১৬-১৬৭৭৭৯ অথবা ০১৭২৭-০৩৩৯২৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে পরিবারটি।







