হযরত মুহাম্মাদ (সাঃ)
রেজাউল করিম রোমেল
প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ),-
জন্মেছিলেন ১২ই রবিউল আউয়াল
৫৭০ খ্রিস্টাব্দ।
আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী।
নবী করীম (সাঃ) মানুষকে
দ্বীনের পথে আনলেন,
আল্লাহর পথে আনলেন,
সবাইকে আলোর পথ দেখালেন।
প্রাক ইসলামী যুগে যখন চরম উচ্ছৃঙ্খলতা,
পাপাচার, দুরাচার, ব্যাভিচার, মিথ্যা, হত্যা,
লুণ্ঠন, মদ্যপান, জুয়ায় ভরপুর ছিল।
অন্যায়-অপরাধ, দ্বন্দ্ব-সংঘাত, সন্ত্রাস-নৈরাজ্য,
নৈরাশ্য আর হাহাকার যখন বিরাজ করছিল,
ঠিক এমন সময় মানবতার মুক্তির দিশারী
সারা জাহানের হেদায়েতের জন্য আবির্ভূত হলে
সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদ (সাঃ)
তাঁর কাছে আল্লাহর প্রেরিত ওহী নাযিল হয়েছিল।
তারপর তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন।
মানুষকে সৎ পথে আনতে, আলোর পথে আনতে তাঁকে কতই
না অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে।
মানুষকে ভাল পথে আনতে তাঁকে
কতইনা ধৈর্যের পরিচয় দিতে হয়েছে।
তিনি আমাদের প্রিয় নবী,শ্রেষ্ঠ নবী, হযরত মুহাম্মদ (সাঃ)।








