ব্রহ্মরাজপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী শহীদ হাসান আটক
0-4064x3074-0-0#
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাধনডাঙ্গা এলাকায় ইয়াবা ও গাঁজাসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তি পার্শ্ববর্তী মানিকতলা গ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে মো. শহীদ হাসান (২০)। স্থানীয়দের দাবি, তার কাছ থেকে চার পিস ইয়াবা ও সাত পটলা গাঁজা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাধনডাঙ্গা গ্রামের গ্রাম পুলিশ শরিফুল ইসলাম ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, আটক ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। তারা মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।






