সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক ও সাজেক্রীস সচিবের সঙ্গে আম্পায়ার্স কমিটির সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব এবং জেলা ক্রীড়া সংস্থার (সাজেক্রীস) সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের জেলা কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পৃথকভাবে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের কার্যালয় এবং জেলা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি খন্দকার কবির হাসান দিপু ও শেখ রবিউল ইসলাম শিবলু, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান সৈকত, যুগ্ম সম্পাদক জি এম সাইফুল ইসলাম বাপ্পি, কোষাধ্যক্ষ শেখ আখেরুজ্জামান তাপস, কার্যকরী সদস্য অহিদুজ্জামান শামিম ও শেখ দারুজ্জামান রুবেল উপস্থিত ছিলেন। এছাড়া সিনিয়র সদস্য মীর তাজুল ইসলাম রিপন ও মো. জাহিদুর রহমান জাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জেলার ক্রিকেট আম্পায়ারিং ও সামগ্রিক ক্রীড়া উন্নয়ন নিয়ে আলোচনা হয়।









