পানিতে ভাসছে বেনাপোল স্থলবন্দর, তলিয়েছে কোটি কোটি টাকার আমদানিকৃত পন্য
এম এ রহিম, বেনাপোল (যশোর): ভারীবর্ষণসহ একটানা বৃষ্টিতে তলিয়েছে স্থলবন্দর বেনাপোল। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি রপ্তানিকৃত কোটি কোটি টাকার পন্য। বন্দর গোডাউনের বিভিন্ন শেডে হাটু পানিতে ভাসছে মালামাল। সরু ড্রেনসহ পানি নিষ্কাসনে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় সৃস্টি হয়েছে জলাবদ্ধতার।
দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে বন্দর শেড ইয়াডসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হলেও নাজুক ড্রেনেজ ব্যাবস্থা। ফলে সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় আমদানিকৃত মালামাল। ক্ষতিগ্রস্ত হন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। পান না ক্ষতিপূরণ। বন্দরের তিন নং গেটের সামনে পাচটি শেডে পানিতে তলিয়েছে বিভিন্ন ধরনের মালামাল। পানিবন্দি গোডাউন পরিদর্শন করেছেন বন্দর কর্তৃপক্ষসহ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। ক্ষতিপূরণ চান ভুক্তভোগীরা।
আমদানি রফতানির সাথে সংশ্লিষ্ট রফিকুল ইসলাম ও আরমান হোসেন জানান, পানিতে ক্ষতি হলেও ইনসুরেন্সসহ পান না ডেমারেজ। ফলে ক্ষতিগ্রস্ত হন তারা।
এসব বিষয়ে বেনাপোল স্থল বন্দর উপ পরিচালক কাজি রতন জানান, বৃষ্টিতে বেষকিছু শেডে পানিতে মালামার ভিজেছে। পাওয়ার পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন তারা। তবে অবিরাম বৃষ্টি হওয়ায কিছুটা বেগপেতে হচ্ছে। পানি বন্ধ হলে সমস্যা সমাধান হওয়ার আশা করেন তিনি। জলাবদ্ধতা নিরসনে স্থাযী সমাধানে চেষ্টা করা হচ্ছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।









