কঠিন মুখোশের আড়ালে
শেখ আমিনুর রহমান কাজল
মানুষ হিসেবে আমি নরম মনের,
কথায় সহজ, তবে অনুভবে কিন্তু গভীর।
কাজের সময় আমি ইস্পাতের চেয়েও কঠিন
ঝড়-বাদলা যাই আসুক, আমি দাঁড়িয়ে থাকি স্থির।
আমি কিন্তু ভয়ংকর রাগি;
অন্যায় দেখলে আগুন জ্বলে আমার চোখে।
কিন্তু সেই আগুনের ভেতরেও
লুকিয়ে থাকে মায়া আর অফুরন্ত ভালোবাসা।
বাইরে হয়তো কঠিন এক দেয়াল,
কিন্তু ভিতরে এখনো বেঁচে আছে এক শিশুর-খেয়াল;
যে একটু আদরে হাসে,
আর অভিমানে চুপ করে থাকে সারাক্ষণ।
আমার ভেতরেও আছে গভীর প্রে
আছে নিঃস্বার্থ ভালোবাসা, স্বপ্ন আর আশা।
অল্পতেই ভিজে ওঠে চোখ,
সামান্য ছোঁয়ায় কেঁপে ওঠে মন;
আবেগে ভেসে যায় হৃদয়,
তবু নিজেকে রাখি সংযত, নীরব এবং গোপন।



