কল্পনা সুন্দরী
মোঃ হায়দার আলি শান্ত
কল্পনা সুন্দরী মধুর রসে রচিলো
মেঘনাদ বধ ব্রজাঙ্গনা শার্মিষ্ঠা ঘাড়ে রো
যশোর রতন সগরদাড়ী তটে গাহিলো
প্রেম কাননে কবি কিরণে স্মরো।
বিষাদে কেটে গেল গোধুলী বেলা
গুন গুন ধ্বনি বাজিলো অশ্রু জলে
কবতক্ষ নদে ভাসিলো ভিক্ষারীর ভেলা
কষ্ট ক্লেশ দেখিলো বধু দলে।
বংশ বিষাদ জুটিলো ভাগ্য ললাটে
কড়ি হারা রিক্ত হৃদয় কাঁদিলো
ত্যাজ্য সনদ রক্ষিত রহিলো মঙ্গল ঘটে
মধুর রসে ভক্ত জন মাতিলো।
বিরহ বীনা বাজিলো কবতক্ষ তটে
মধু রসে মধুকর গান গাহিলো।



