পরীক্ষার কি দরকার
জাহাঙ্গীর চৌধুরী
ও মা ভালো লাগে না আর
লেখাপড়া শিখতে,
ভালো লাগে টিকটক করতে
মোবাইলে গেম খেলতে।
শিক্ষামন্ত্রী পাগল নাকি
বলে কেন পড়তে?
নকল করে সনদ নিব
পারবে না কেউ রুখতে।
বাধা দিলে শাহবাগ আছে
চলে যাব সেথায়,
নিয়ম ছাড়া মেতে উঠবো
মরুক সবাই ব্যথায়।
সনদ হলে চলবে মোদের
পরীক্ষার কি দরকার?
লেখাপড়ার মেরুদ-
ভেঙে দিব এবার।









