বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
পত্রদূত রিপোর্ট: ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন, সাতক্ষীরা জেলা সরকারি গণগ্রন্থাগার কার্যালয়ে কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়েছে। ৮ এপ্রিল ২০২৬ (বুধবার) সকাল ১০টায় জেলা সরকারি গণগ্রন্থাগারে ক গ্রুপ ষষ্ঠ-অষ্টম শ্রেণি এবং খ গ্রুপ নবম-দশম শ্রেণি এর শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় বাংলা ভাষা ও সাহিত্য, সাধারণ জ্ঞান: বাংলাদেশ প্রসঙ্গ।
০৮ এপ্রিল ২০২৬ (বুধবার) বেলা ১১ টায় একই স্থানে রচনা প্রতিযোগিতা। ক গ্রুপ পঞ্চম-অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিযোগিতার বিষয় বাঙালি সংস্কৃতি ও বাংলা নববর্ষ। খ গ্রুপ নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতিযোগিতার বিষয় বাংলা নববর্ষ: ঐতিহ্য ও উদ্যাপন এবং গ গ্রুপ স্নাতক-স্নাতকোত্তর/সর্বসাধারণের জন্য প্রতিযোগিতার বিষয় লোকজ সংস্কৃতির বিকাশে নববর্ষ উদ্যাপনের ভূমিকা।
০৮ এপ্রিল ২০২৬ (বুধবার) বেলা ৩টায় জেলা সরকারি গণগ্রন্থাগার চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ক গ্রুপ শিশু-দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় উন্মুক্ত। খ গ্রুপ তৃতীয়-ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বিষয় বৈশাখী মেলা এবং গ গ্রুপে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিষয় উন্মুক্ত।
প্রতিযোগিতার শর্তাবলী ১. কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় কাগজ গ্রন্থাগার থেকে সরবরাহ করা হবে। ২. প্রতিযোগিদের স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি/স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র এবং অন্যান্য প্রতিযোগির (সর্বসাধারণ) ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
৩. প্রতিযোগিতায় আলাদা কাগজে নির্ধারিত দিবস উল্লেখপূর্বক প্রতিযোগিতার বিষয় ও গ্রুপ, প্রতিযোগির নাম, পিতা ও মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও শ্রেণি, ঠিকানা এবং মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। ৪. চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাগজ/আর্ট পেপার ব্যতীত চিত্রাঙ্কনের জন্য প্রয়োজনীয় অন্যান্য উপকরণ সঙ্গে আনতে হবে।
৫. বিস্তারিত তথ্যের জন্য ০১৩৩২-৮৪৫৭৬৬ ও ০১৭২৭-২২৪৭৯০ মোবাইল নম্বর-এ যোগাযোগ করা যাবে।












