বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

খোলা কিতাব

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
খোলা কিতাব

মোঃ রহমত আলী
তিঁনি তো আছেন সাক্ষী,
যা হয়েছে, যা হচ্ছে, আর যা যা হবে,
বিচারকেরও বিচারক, মহা ন্যায়বিচারক।
এখানে সত্য-মিথ্যা প্রমাণ-নির্ভর,
কিন্তু সেদিন ওখানে.. সবার খোলা কিতাব।

তিঁনি তো আছেন দেখছেন,
কে মৌ-লভী, কে মৌলবী, আর কে মোল্-লা,
যার যা ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা সবই।
এখানে জল ঘোলা করে পার পেলেও –
ওখানে কিন্তু সেদিন.. নিশ্চিত জবাবদিহি।

তিঁনি তো আছেন অন্তর্যামী,
কে-বা চোর! কে-বা সাধু! অজানা নেই তাঁর।
কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা তওফা!
এখানে সব ঢাকা, নানা মুখোশে ও পোশাকে,
কিন্তু ওখানে সেদিন.. পরিমাপ ও পরিণাম।

Ads small one

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পরিকল্পিত সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনার পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা কৃষকদল। ২৩ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের নেতাকর্মীরা পাইকগাছা উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানা। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, কৃষকদল নেতা আবুল কাশেম, রহমত আলী, আজিবর রহমান আজু, সেকেন্দার আলী, জামাল গাজী ও সোহরাব আলী।

কর্মসূচিতে আ. রহিম, ফরহাদ হোসেন, ড. সাম্মত আলী, জাফর, আমান, সাদ্দাম হোসেন, শহীদুল ইসলাম, কাশেদ গোলদারসহ পাইকগাছার বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানবাধিকার সুরক্ষা দলের ত্রৈমাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
মানবাধিকার সুরক্ষা দলের ত্রৈমাসিক সভা

নিজস্ব প্রতিনিধি: প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়ন এবং সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জেলা মানবাধিকার সুরক্ষা দলের (সিএসও) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
‘রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ’ (রিইব)-এর বাস্তবায়নে এবং নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহায়তায় পরিচালিত ‘হোপ’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি, সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষা ব্যবস্থা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
সভার শুরুতে রিইব-এর প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। আলোচনা পর্বে সিএসও সদস্য বেলাল হোসেন ও আসাদুজ্জামান মধু তৃণমূল পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
সভায় সাতক্ষীরা সদরে যৌন সহিংসতার শিকার এক প্রতিবন্ধী শিশুর পরিবারকে আইনি ও সামাজিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সিএসও সদস্য হাজী আইয়ূব আলী ও মাহফুজা পারভীন লিপি শিশুটির পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মাহফুজা খাতুন লিপির সঞ্চালনায় সভায় রিইবের টেকনিক্যাল অ্যান্ড অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর তাহেরা সিদ্দিকা ও এরিয়া সমন্বয়কারী রেখা খাতুনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

যুবদের নিয়ে জেন্ডার ও সমতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
যুবদের নিয়ে জেন্ডার ও সমতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদদাতা: সাতক্ষীরায় যুবদের অংশগ্রহণে সমতা, পিতৃতন্ত্র ও লিঙ্গ-রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি (জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২১ থেকে ২৩ সেপ্টেম্বর শহরের অদূরে অগ্রগতি রিসোর্টে এই প্রশিক্ষণের আয়োজন করে ‘ফাউন্ডেশন ফর ওমেন পসিবিলিটিস’।

সার্বিক সহযোগিতায় ছিল স্থানীয় সংগঠন ‘অর্জন ফাউন্ডেশন’। জেলার ২২ জন যুবক-যুবতী এই প্রশিক্ষণে অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন ফাউন্ডেশন ফর ওমেন পসিবিলিটির ফরিদা বেগম।

তাঁকে সহযোগিতা করেন শান্ত খান ও পিপাসা আক্তার। অনুষ্ঠানে অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমানসহ স্থানীয় গুণীজনেরা উপস্থিত ছিলেন।