সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল স্কুলে ‘সততা স্টোর’ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
কলারোয়ায় হেলাতলা আইডিয়াল স্কুলে ‘সততা স্টোর’ উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে রোববার বেলা ১২টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে এটি উদ্বোধন করা হয়। নতুন এটিসহ উপজেলায় সততা স্টোরের সংখ্যা দাঁড়াল ১১টি।
উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আজিজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোরের উদ্বোধন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক আবদুল আলিম, কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী শিক্ষক আবু তালেব এবং শিক্ষার্থী তাসকিন রহমান ও ফারিহা খাতুন। সহকারী শিক্ষক আবদুর রউফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচকরা জানান, সততা স্টোর এমন একটি কেনাকাটার ব্যবস্থা যেখানে বিক্রেতা ছাড়াই শিক্ষার্থীরা প্রয়োজনীয় পণ্য কিনে নির্ধারিত বাক্সে টাকা জমা দেয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও বিশ্বাসভিত্তিক লেনদেনের সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Ads small one

পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় জনগোষ্ঠীর মাঝে শাড়ি বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় জনগোষ্ঠীর মাঝে শাড়ি বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় জনগোষ্ঠীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের বরাদ্ধ হতে সনাতন ধর্মালম্বী দুস্থ, দরিদ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শাড়ি বিতরণ করা হয়।

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ১৯ অক্টোবর সোমবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ, দরিদ ও অসহায় মানুষদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, আবাদুল্লাহ আল মামুন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, সুরজ্ঞন চক্রবর্তী প্রমুখ।

উপজেলার ১৫১টি দূর্গাপূজা মন্দিরের দুস্থ, দরিদ্র ও অসহায় নারীদের ১৫১টি শাড়ি প্রদান করা হয়েছে। শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ বিভিন্ন মন্দিরের নারী সদস্যবৃন্দ।

 

তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়তে আলোচনা সভা

তামাকমুক্ত সাতক্ষীরা পৌরসভা গড়ে তোলা এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত ‘তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্দেশিকা’ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় সাতক্ষীরা পৌরসভার সম্মেলনকক্ষে সাতক্ষীরা পৌরসভা, বাংলাদেশ তামাকবিরোধী জোট, ডব্লিউবিবি ট্রাস্ট, যুগের যাত্রী, মৃত্তিকা, সুন্দরবন ফাউন্ডেশন, প্রভা ও মৌমাছির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা ও ফোকাল পার্সন মো. জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেন তালুকদার, স্যানিটারি ইন্সপেক্টর মো. রবিউল আলম এবং সহকারী লাইসেন্স কর্মকর্তা মো. রাহান আহমেদ।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৃত্তিকার নির্বাহী পরিচালক মো. আব্দুস সালাম, প্রভা সংস্থার নির্বাহী পরিচালক শাম্মী আক্তার কুমকুম এবং সুন্দরবন ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুর রহমান। এ ছাড়া বিভিন্ন সংস্থার প্রতিনিধি সুজিত কুমার নাথ, নাসরিন সুলতানা মৌ ও রতœা খাতুন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তামাকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তামাকজনিত রোগ, অকালমৃত্যু এবং পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে পৌরসভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য তামাক নিয়ন্ত্রণ আইন ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশিকার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, তামাকমুক্ত পৌরসভা গড়তে শুধু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর প্রশাসনিক উদ্যোগ, নিয়মিত তদারকি, পৃথক বাজেট বরাদ্দ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত অংশগ্রহণ। এ ক্ষেত্রে পৌরসভা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।

সভায় তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্যের বিক্রি নিয়ন্ত্রণ এবং কলেজ পর্যায়ে তামাকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রির স্থান চিহ্নিত করে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, পৌরসভা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় কমিটির নিয়মিত সভা এবং তদারকি কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয়।

আলোচনা সভা থেকে সাতক্ষীরা পৌরসভাকে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও তামাকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশিকার কার্যকর বাস্তবায়ন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ, নিয়মিত তদারকি এবং জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তি

তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ করলেন মোঃ ইজ্জত উল্লাহ-এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ করলেন মোঃ ইজ্জত উল্লাহ-এমপি

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত সনাতন ধর্মাবলম্বী, অসহায় ও দুস্থদের মাঝে শাড়ী বিতরণ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন তালার আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথি সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, উপজেলা সহঃ তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা মোতাহার হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহঃ অধ্যাপক গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক মুস্তাফিজুর রহমান রেন্টুসহ প্রমুখ।

অনুষ্ঠানে দূর্গা পূজা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ২০০ পিস শাড়ি এবং ২৫ জনের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা হিসেবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সনাতন ধর্মাবলম্বী ও দুস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।