তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর, নলতাসহ বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি বিভিন্ন পূজামন্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামন্ডপের পরিবেশ, আয়োজন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে শেখ জিল্লুর রহমান সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।











