জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে শহরের তুফান কনভেনশন সেন্টারের পদ্মা হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সিনিয়র সহসভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক কমিটির উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সহসভাপতি তৈয়েব হাসান বাবু, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. নুরুল হক।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি জিএম নুর ইসলাম ও অধ্যাপক মোজাম্মেল হোসেনের সুস্থতা কামনায় দোয়া করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নাগরিক সেবার মান উন্নয়নে ৩৩ দফা দাবি সংবলিত একটি লিফলেট জেলা পরিষদ প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক নুর মোহাম্মদ পাড়।









