কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুগীখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল খালেক সানা, সহ-প্রধান শিক্ষক সত্যব্রত সাহা, জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জামায়াত নেতা সিরাজুল ইসলাম ও মাওলানা হোসেন আলী।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক এস এম আব্দুল করিম বিদায়ী শিক্ষকের মানপত্র পাঠ করেন। সহকারী শিক্ষক হায়দার আলীর পরিচালনায় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন।









