দেবহাটা থানার নবাগত ওসির সঙ্গে রিপোর্টার্স ক্লাবের মতবিনিময়
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানার নবাগত কর্মকর্তা ইনচার্জ (ওসি) এইচ এম শাহিনের সঙ্গে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শুক্রবার সন্ধ্যায় ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এইচ এম শাহিন ২০ আগস্ট বৃহস্পতিবার দেবহাটা থানায় দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি কলারোয়া থানার দায়িত্বে ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলায় এবং তাঁর বাবা বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
মতবিনিময়কালে ওসি এইচ এম শাহিন জানান, দেবহাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকা- প্রতিরোধ, মাদক নির্মূল ও অনৈতিক কাজ বন্ধে পুলিশ কঠোর অবস্থান নেবে। একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক মুকুল, সহসভাপতি রুহুল আমিনসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশ-সাংবাদিকদের পেশাগত সমন্বয় নিয়ে আলোচনা হয়।












