মানবাধিকার ও তথ্য অনুসন্ধান নিয়ে ঢাকায় আবাসিক কর্মশালা
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরামের মিলনায়তনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর উদ্যোগে তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘হিউম্যান রাইটস অ্যান্ড ফ্যাক্ট ফাইন্ডিং স্কিলস’ শীর্ষক এই কর্মশালা ১৮ আগস্ট শুরু হয়ে ২০ আগস্ট শেষ হয়। এতে দেশের ১২টি জেলা থেকে ২৪ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালার শুরুতে মানবাধিকারকর্মী দেবাশীষ দত্তের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তিন দিনব্যাপী এই আয়োজনে তথ্য-প্রমাণ সংগ্রহ ও আইনি কাঠামো বিষয়ে আলোচনা করেন আইনজীবী সাইদুর রহমান, সাক্ষাৎকার গ্রহণের কৌশল নিয়ে ধারণা দেন পার্থ সাহা এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো বিষয়ে বক্তব্য দেন ইউএন বাংলাদেশের জাহিদ হোসেন।
এ ছাড়া আইনি প্রক্রিয়া ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন আইনজীবী মো. খালেদ হোসেন সরকার ও সাজ্জাদ হোসেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাহিদ শামস ও সাহিদ মাহফুজ। সার্বিক সমন্বয়ে ছিলেন সোফিয়া হাসিন।









