আশাশুনিতে পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও বিভিন্ন মামলায় মোট চার জনকে গ্রেপ্তার করা করেছে। শনিবার দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব নাকনা গ্রামের মোঃ আজিজ পাড়ের ছেলে মো: ইলিয়াস পাড় (৩২) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানা মামলার হয়েছে।
পৃথক অভিযানে দক্ষিণ চাপড়া গ্রামের আজহারুল ইসলামের ছেলে সিআর ৩৪/২৬ (বন্দর) মামলার আসামি মোঃ জাহিদ হাসান, খাসবাগান গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে আব্দুল ওয়ায়েশ, তুয়ারডাঙ্গার মৃত এশাক সরদার এর ছেলে সিসি নং-৩৬২/২৫ মামলার আসামি এস এম রবিউল ইসলামকে গ্রেপ্তার কর হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের রবিবার দুপুরে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই মোঃ আনজির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।









