মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি সান্টু চৌধুরী ও সম্পাদক মিঠু খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
সাতক্ষীরা পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি সান্টু চৌধুরী ও সম্পাদক মিঠু খান

সংবাদদাতা: সাতক্ষীরার ঐতিহ্যবাহী পিকে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের পলাশপোলস্থ খান বাড়িতে ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু) এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, সাতক্ষীরা পিকে ইউনিয়ন ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম, নাসরিন খান রুলি, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক তারেকুজ্জামান খান, আবুবক্কর সিদ্দীক, পল্টু বাসার, ইকবাল জমাদ্দার, মিজানুর রহমান মিজা, ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, শেখ সিদ্দিকুর রহমান, শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর, গোলাম কিবরিয়া টোকন, শেখ রফিকুর রহমান লাল্টু, পিপুল খান, কামরুল ইসলাম, সরফরাজ নেওয়াজ খান অর্প, মারুফ আহমেদ খান শামীম, রাজু আহমেদ মুন্না, রাশিদ হাসান বাবু প্রমূখ।

 

আলোচনা সভায় আগামী ৩ বছর মেয়াদি ঘোষণা করেন প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান। আব্দুল মোমেন খান চৌধুরী সান্টুকে সভাপতি ও নাছিম ফারুক খান মিঠুকে সাধারণ সম্পাদক এবং সরফরাজ নেওয়াজ খান অর্পকে যুগ্ম সাধারণ সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী অক্টোবর ২০২৬ মাসের মধ্যে ৯৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, ৭ সদস্য বিশিষ্ট স্ট্যান্ডিং কমিটি, ও ১১ সদস্য বিশিষ্ট লিগ্যাল এইড কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করবেন।

এসময় ক্লাবের সাধারণ সভায় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আ ম আখতারুজ্জামান মুকুল।

 

Ads small one

আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার

বিএম আলাউদ্দীন, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনিতে টিপা (পটকা) মাছের তরকারি খেয়ে একই পরিবারের চারজন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় আজহারুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে।

 

অসুস্থ তিনজন ও নিহতের মাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে মুদি ব্যবসায়ী আজহারুল ইসলাম সোমবার সকালে বড়দল বাজারের মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের কাছ থেকে কাটা মাছ কেজি দরে কিনে বাড়িতে পাঠান। দুপুরে পরিবারের সদস্যরা ওই মাছের তরকারি দিয়ে ভাত খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন।

প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরায় নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক আজহারুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
অসুস্থরা হলেন আজহারুল ইসলামের মেয়ে সোনালী (১১), ছেলে রমিম (৭), স্ত্রী ময়না ও মা রাশিদা (৬৫)। তারা বর্তমানে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত টিপা/পটকা মাছ খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

বিদ্যালয়ের পানির ড্রাম চুরির প্রতিবাদ করায় দুই শিক্ষককে পিটিয়ে জখম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
বিদ্যালয়ের পানির ড্রাম চুরির প্রতিবাদ করায় দুই শিক্ষককে পিটিয়ে জখম

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যালয়ের সুপেয় পানি সংরক্ষণের ড্রাম চুরির প্রতিবাদ করায় দুই শিক্ষককে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে ৬০ নং পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ ও সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত দুই শিক্ষক বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরার ১৪ সেপ্টেম্বরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, বিদ্যালয়ের সুপেয় পানি সংরক্ষণের ড্রাম চুরির প্রতিবাদ করায় প্রধান শিক্ষক আবু হানিফ ও সহকারী শিক্ষক সিরাজুল ইসলামকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক শ্যামনগর থানায় একটি এজাহার দাখিল করেছেন।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত চিঠিতে দুই শিক্ষককে মারাত্মক জখম করার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় উপপরিচালক, সাতক্ষীরার পুলিশ সুপার ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

 

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: আইন মন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে ।
তিনি আজ (মঙ্গলবার) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলার সংস্কৃতি অনেকটা কমেছে। বিদ্যুৎ, সার, গ্যাস নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌর বিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের উপর সকলকে উৎসাহিত করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন মন্ত্রী।

মতবিনিময় সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো: আব্দুল আলীম, ১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা সিকদার ঠাকুর, খুলনা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।

মতবিনিময় সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ইমাম-মুয়াজ্জিন, আহত জুলাইযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। তথ্যবিবরণী