শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি প্রশিক্ষণের সমাপনী
সংবাদদাতা: শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়নবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সিসিসিডিবি-শক্তি প্রকল্পের উদ্যোগে মুন্সিগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জলবায়ু-স্মার্ট কৃষি চর্চা এবং উপকূলীয় এলাকায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধির উপায়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের সিসিআরসি প্রদর্শনী প্লটে নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানীর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন ও সিসিআরসি উদ্ভাবনী কৃষক কৃষ্ণেন্দু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী ম-ল। প্রশিক্ষণে দুটি ইউনিয়নের নারী ও পুরুষ দলের ২৫ জন সদস্য অংশ নেন।







