রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শার্শায় চাঁদার দাবিতে যুবককে খুঁটির সাথে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
শার্শায় চাঁদার দাবিতে যুবককে খুঁটির সাথে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় শরিফুল ইসলাম (৩৮) নামে এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত ওই যুবক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শরিফুল ইসলাম রুদ্রপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী শরিফুলের আপন চাচা শুকুর আলী রুপা পাচারের কারবার করতো, শরিফুল ছিলো শুকুর আলীর কর্মচারী। হঠাৎ চাচা শুকুর আলীর ৯ লক্ষ টাকার রুপা খোয়া যায়, তখন শুকুর আলী শরিফুলের উপরে দোষ চাপায়।

পরে শরিফুল চাচা শুকুর আলীকে সাড়ে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মিমাংসা করে নেয়। কিছু দিনপর জানাজানি হয় শরিফুল না’ রুপা আত্মসাৎ করেন একই এলাকার আতিকুর নামে এক যুবক, যা আতিকুর নিজেও স্বীকার করেন। এরপর আতিকুর শরিফুলকে ৬ লক্ষ টাকা দেবে এই মর্মে ১ লক্ষ টাকা নগত ও ৫ লক্ষ টাকার একটি ব্যাংক চেক প্রদান করে। পরে চেক নিয়ে ব্যাংকে গেলে একাউন্টে টাকা না থাকাই চেকের ৫ লক্ষ টাকা উত্তোলন করতে পারিনি শরিফুল। যে কারণে দীর্ঘদিন শরিফুল ও আতিকুরের মধ্যে বিরোধ চলে আসছিল। পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় শরিফুল, আতিকুরের কাছ থেকে আরও ২ লক্ষ টাকা আদায় করতে সক্ষম হয়।

ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে ভুক্তভোগী শরিফুল কিছুদিন এলাকা থেকে পালাতক ছিলো। ঘটনার দিন শরিফুল প্রতিদিনের ন্যায় রাজমিস্ত্রীর কাজে যাচ্ছিল, খবর পেয়ে আতিকুর, রশিদ ও মুকুল লোকজন নিয়ে তাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে এনে রুদ্রপুর বাজারে নিয়ে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করলে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। টাকা না পেয়ে তাকে বৈদ্যতিক ঘুটির সাথে বেঁধে হাতুড়ি ও বাঁশের লাটি দিয়ে পিটিয়ে জখম করে মুকুল ও আতিকুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত শরীফুলের পিতা ছাবেদ আলী দাবি তার ভাই শুকুর আলী ও ছেলে শরিফুল রুপা চোরাচালানের ব্যবসা করতো, ওই সময় তার ভাইয়ের ৯ লাখ টাকার রূপা আত্মসাত করে অভিযুক্ত আতিকুর। পরে আওয়ামীলীগের লোকজনের মাধ্যমে আতিকুরের কাছ থেকে সেই রুপা আত্মসাতের ৩ লক্ষ টাকা আদায় করে শরিফুল। এখন নতুন করে ২০ লক্ষ টাকার দাবীতে তার ছেলে শরিফুলকে তুলে নিয়ে পিটিয়ে জখম করে আতিকুর, মুকুল ও তার সহযোগিরা। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, মারপিটের ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

 

Ads small one

কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

 

শনিবার (২৪ অক্টোবর) তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাওলানা রমজান আলীর সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা বি. এম. নুরুজ্জামান।

বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল বাকের আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি অংশ নেন।

 

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশদহা ইউনিয়ন আমির মাওলানা এ.টি.এম. নাজমুল হুদা, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. বকুল হোসেন এবং মদিনাবাগ মাদরাসার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি আজমাল হোসেন।

ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালিপাড়া এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।