শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতা নিয়ে ‘এনগেজ’ প্রকল্পের পরিচিতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতা নিয়ে ‘এনগেজ’ প্রকল্পের পরিচিতি সভা

সংবাদদাতা: যুব নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সহনশীল উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় ‘এনগেজ’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বারসিক, নেটজ বাংলাদেশও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়।

সভায় ‘এনগেজ’ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, যুব নেতৃত্বের বিকাশ, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকেরা জানান, প্রকল্পটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার ও সহনশীলতা জোরদার করার পাশাপাশি স্থানীয় নাগরিক সমাজ ও তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হবে। প্রকল্পের আওতায় যুবদের নেতৃত্ব বিকাশ, সচেতনতা সৃষ্টি, অধিকারভিত্তিক কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল উদ্যোগে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. দেবাশীষ মিত্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক, ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠু, ইউপি সদস্য বিক্রম গাইন, মো. শরিফুল ইসলাম মোড়ল, ধূলিহর ইউনিয়নের সচিব মো. কামরুজ্জামান, এ. আর. এম. মোখলেছুল হক, নেহালপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, ধূলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, ধূলিহর-ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল ইসলাম, সাংবাদিক মোঃ হাফিজুল ইসলাম, মেহেদী হাসান, আখি সুলতানা, মোরজিনা খাতুন, শামীম হোসেন, সায়েদ হাসান, তাসনিম রহমান, মুনমুন আক্তার, ফারজানা ইয়াসমিন, মাসুদ রানা, হায়দার আলী, লিজা সুলতানা ও মুসলিমা আক্তারসহ স্থানীয় যুব সদস্যরা।

Ads small one

কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

 

শনিবার (২৪ অক্টোবর) তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাওলানা রমজান আলীর সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা বি. এম. নুরুজ্জামান।

বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল বাকের আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি অংশ নেন।

 

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশদহা ইউনিয়ন আমির মাওলানা এ.টি.এম. নাজমুল হুদা, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. বকুল হোসেন এবং মদিনাবাগ মাদরাসার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি আজমাল হোসেন।

ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালিপাড়া এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।