রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টম্বর) বেলা ১১ টায় পাইকগাছার নতুন বাজার সংগঠনের কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে শকুন সচেতনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, প্রেসক্লাব পাইকগাছার নির্বাহী সদস্য আহম্মেদ আলী বাঁচা।

 

বক্তব্য রাখেন, সাংবাদিক ফারুক হোসেন, সাংবাদিক প্রীতিশ মন্ডল, রাবেয়া বেগম, লিনজা আক্তার মিথিলা, অর্পিতা সাধু, দিঘী, মিম, আফরোজা, ফাওদিয়া, সাদিয়া, পরিবেশ কর্মি শাহিনুর রহমান, গনেশ দাশ, গাজী আলম হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শকুন আমাদের অতি পরিচিত পাখি। এক সময় বাংলাদেশের গ্রামগঞ্জে গরু, মহিষসহ গবাদি পশুর মৃতুদেহ যখানে ফেলা হতো সেখানে দলে দলে শকুন হাজির হতো। কিন্তু এখন আর আগের মত শকুন দেখা যায় না। নির্মল পরিবেশ ও সুস্থ্য প্রকৃতির জন্য মহাবিপন্ন শকুন রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। শকুনের গুরুত্ব সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ ও উদ্বুদ্ধ করতে পারলে শকুন সুরক্ষা পদক্ষেপ সার্থক হবে।

Ads small one

কয়রার ১নং কয়রা তরুণ সংঘের নির্বাচন সম্পন্ন সভাপতি শামিম সম্পাদক মুছা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
কয়রার ১নং কয়রা তরুণ সংঘের নির্বাচন সম্পন্ন সভাপতি শামিম সম্পাদক মুছা

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলার ১নং কয়রা তরুণ সংঘের ২ বছর মেয়াদী কার্য-নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে সভাপতি পদে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শামীম হোসেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী কোহিনূর ইসলাম পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবু মুছা। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাফিজ উদ্দিন পেয়েছেন ২৩ ভোট। অপরদিকে সহ-সভাপতি পদে মোঃ আল আমিন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন জয়নুল আবেদীন। তিনি ২৭ ভোট পেয়েছেন।

 

এর আগে ৭ টি পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ১নং কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন হয়েছেন। নিবিঘেœ ভোটরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকলের সহযোগিতায় একটি ভাল ভোট করায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দরকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

কেশবপুরে মাসুদ মেমোরিয়াল কলেজ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
কেশবপুরে মাসুদ মেমোরিয়াল কলেজ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজ নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার কেশবপুর প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গভর্নিং বডির সভাপতি সৈয়দ জাহিদ হাসান লিখিত বক্তব্যে বলেন, তার ভাই ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ দেশের জন্য জীবন উৎসর্গ করে শাহাদাত বরণ করেন। তার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং এলাকায় উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষে আমার পিতা সাবেক এমপি মরহুম মাওলানা সাখাওয়াত হোসেন নিজের জমি ও শ্রম দিয়ে এ কলেজটি প্রতিষ্ঠা করেছেন। এ কলেজটি আমাদের আবেগ, দায়বদ্ধতা ও এলাকার মানুষের প্রতি অঙ্গীকার।

 

প্রতিষ্ঠানের প্রয়োজনে ও সংশ্লিষ্ট সকলের অনুরোধে আমি সভাপতির দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নিয়েই কলেজের নতুন ভবন নির্মানসহ অবকাঠামো উন্নয়নসহ প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেছি। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল অসৎ রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে এ কলেজের নিয়ন্ত্রন দখলের চেষ্টা করছে। প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

 

প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ কলেজটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, শিক্ষার পরিবেশ যেন অক্ষুন্ন থাকে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য আব্দুল খালেক, বিএনপি নেতা বাবলুর রহমান, মুশফিকুর রহমান ও শুভ্র।

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর ও সহকারী জেলা শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের প্রমূখ।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান খোকন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রউফ, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অডিটর ও আলিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আবু সাঈদ প্রমূখ।

এসময় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।