মৃত্যুর বদ্বীপ
জাহাঙ্গীর চৌধুরী
দাঁড়িয়ে আছি মৃত্যুর এক বদ্বীপে,
যেখানে যমদূত গ্রাসে চিল শকুনের উল্লাসে,
কখনো ভক্ষে উলঙ্গে কখনো অর্ধোলঙ্গে,
মৃত্যু নিশ্চিত করে অবশেষে।
এ বদ্বীপে জীবন্ত প্রাণ এখন অর্ধমৃত,
পুস্করিণীতে গরল খাওয়া মীনের মতো।
মৃত্যুর দর্শন নিত্যকার রোজনামচার খোরাক,
আইফোন লিপ্সায় নাশে নিষ্পাপ কঁচি প্রাণ।
রক্ষকের ভূমিকায় পলাশীর নিষ্ক্রিয় রণাঙ্গন,
কেঁদে বেড়ায় নিত্য ক্ষতবিক্ষত মৃতাত্মা।
একাত্তরোত্তর চব্বিশ গেল,
স্বাধীন কিসের হল ?
স্বাধীন হল মৃত্যুর।
চেয়েছি নিশ্চিন্তে বাঁচার স্বাধীনতা,মৃত্যুর নয়।
এ বদ্বীপে একটাই প্রশ্ন এখন,
চিল শকুনের সমাধি হবে কখন ?









