শরতের প্রেম
সুশান্ত বিশ্বাস
শিউলি ঝরে শিশির কণায় সাদা মেঘের ভেলা,
শরৎ এলে নদীর বুকে রূপালি ঢেউ,করে খেলা।
শরৎ যেন প্রকৃতির প্রাণ ধানের ক্ষেতে সোনালি হাসি,
পাখির কণ্ঠে মধুর গান,কৃষক আনন্দে বাজাই বাঁশি।
শরৎ তুমি নির্মল আলো,তুমি এলে জাগে প্রাণ,
তোমায় নিয়ে মাঝি মাল্লা সুর সংগীতে গায় গান !
কাঁশফুলেরা হাওয়ায় দোলে জাগে মধুর সুর,
তোমার চোখে আড়াল হয়ে যাবে না বহুদূর ।
কখনো বৃষ্টি কখনো খরা রোদের মিঠে হাসি,
শরতের স্নিগ্ধ প্রকৃতি আহা বড্ড ভালোবাসি।
শিউলির সেই গন্ধ মেখে বাতাস যখন আসে,
মনে হয় শরৎ তুমি দাঁড়িয়ে আছো মোর পাশে।
নীল সাদা আকাশের প্রেম চন্দ্র তারার সাথে,
চাঁদের আলোয় নীরব রাতে হাতটি রেখো হাতে।
কাঁশবনের ঐ সাদা ঢেউয়ে লিখব তোমার নাম,
শরৎ জুড়ে তোমায় নিয়ে গাইব প্রেমের গান।
পাঁকা তালের মিষ্টি ছন্দে কদম ফুল গন্ধ ছড়ায় রাতে
শরতের এই মায়াবী প্রেম থাকুক আজীবন সাথে।
চিরন্তন ঋতু বদলাবে, ফুলের গন্ধে মেঘ যাবে ভেসে,
শুধু তুমি যেওনা চলে,থেকো আমার হৃদয়েরই দেশে।


