মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পত্রদূত ডেস্ক: সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ৯ টার সময় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এবং পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

এসময় পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, মাস্টার প্যারেড হলো শৃঙ্খলার একটা অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন বা বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই। ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি অন্যান্য সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া, সরকারি মালামালের হেফাজত করা, ফেসবুক তথা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়া, জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ বায়েজীদ ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), মোঃ আখতারুজ্জামানসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

Ads small one

সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮৫৬, চিকিৎসাধীন ৫০

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৮৫৬, চিকিৎসাধীন ৫০

ইব্রাহিম খলিল: সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৫৬ জনে পৌঁছেছে। এর মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এসব রোগী। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ১২ জন এবং বেসরকারি হাসপাতালে তিনজন রয়েছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, সদর হাসপাতালে একজন, আশাশুনিতে একজন, দেবহাটায় একজন, কালিগঞ্জে চারজন, কলারোয়ায় দুজন ও শ্যামনগরে একজন ভর্তি হয়েছেন। বাকি তিনজন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৬ জনের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৮৪ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ২১ জনকে। বর্তমানে চিকিৎসাধীন ৫০ জনের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, সদর হাসপাতালে চারজন, আশাশুনিতে একজন, দেবহাটায় ছয়জন, কালিগঞ্জে ১১ জন, কলারোয়ায় চারজন, শ্যামনগরে চারজন এবং বেসরকারি হাসপাতালে ছয়জন রয়েছেন। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর তথ্য নেই। তবে চলতি বছরে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা। এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র, টায়ার ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।
জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

 

 

 

বিজিবির অভিযানে সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার চোরাই মাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
বিজিবির অভিযানে সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার চোরাই মাল জব্দ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে নয় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর এবং অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল এই অভিযান চালায়।

 

বিজিবি জানায়, তলুইগাছা বিওপির এলাকার সাতানী বাজার থেকে ৯৬ হাজার টাকার কাফ সিরাপ, ভোমরা বিওপির আইসিপি এলাকা থেকে প্রায় ৬০ হাজার টাকার কসমেটিকস, গাড়ির পার্টস, ওষুধসহ বিভিন্ন সামগ্রী এবং কাকডাঙ্গা বিওপি এলাকা থেকে ৩ হাজার টাকার ভারতীয় মদ জব্দ করা হয়। এ ছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের পৃথক অভিযানে কলারোয়ার বোয়ালিয়া ও ফকিরপাড়া থেকে ৮ লাখ ৭ হাজার টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৯ লাখ ৬৫ হাজার ৫২০ টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য আনা হচ্ছিল।

বিভিন্ন উপজেলায় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মহড়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
বিভিন্ন উপজেলায় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মহড়া

Oplus_131072

পত্রদূত ডেস্ক: “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”Ñএই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

দিবসটি উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি বের হয়। র‌্যালি পরবর্তীতে আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকা- বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজের সভাপতিত্বে আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকা- বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার জামিল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সুশীলনের উপপরিচালক জি এম মনিরুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম ও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের অংশগ্রহণে গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধারকাজের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

দেবহাটা: দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দেবহাটার থানার প্রতিনিধি বিপ্লব কুমার, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, ইউআরসি কর্মকর্তা মহিতোষ কর্মকার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন এবং ফায়ার স্টেশনের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনেরা।

 

আশাশুনি: আশাশুনিতে র‌্যালি, আলোচনা সভা, পটগান ও দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কু-ুর সভাপতিত্বে ও পিআইও আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এস এম মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, সিপিপির মুন্সী নূর মোহাম্মদ, ফায়ার স্টেশনের ওয়ারহাউস ইনস্পেক্টর ইলিয়াছ হোসেন ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন। এর আগে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে পটগান, পাফেট শো এবং ফায়ার সার্ভিস ও সিপিপির সহযোগিতায় উদ্ধার ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
কলারোয়া: কলারোয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, একাডেমিক সুপারভাইজার তাপস দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও সাংবাদিক দেলোয়ার হোসেন। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ভূমিকম্প ও অগ্নিকা- নির্বাপণে মহড়া প্রদর্শন করে।

 

কয়রা (খুলনা): কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে আগুন, বজ্রপাত ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবেরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জি এম মাওলা বকস, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান ও ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল আহাদসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।

 

পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সকালে একটি র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক ও জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস-সিপিপির প্রতিনিধিরা অংশ নেন।