সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মুক্তমত/ সাম্প্রতিক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
মুক্তমত/ সাম্প্রতিক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি

আজহারুল ইসলাম সাদী

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে আগের বছরের তুলনায় কিছুটা দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছে সরকার, তবে সাধারণ মানুষ ও বিশ্লেষকদের মধ্যে এখনো উদ্বেগ রয়েছে।

সরকারি তথ্য ও চিত্র অনুযায়ীÑ ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২,৬০৭টি খুনের ঘটনা ঘটলেও, ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২,৩৩২টিতে। এ সময়ে নারী ও শিশু নির্যাতনের মামলা ১১,২৬৯টি থেকে কমে ৯,৩৪৫টিতে এসেছে। ধর্ষণ মামলা ৪,৬৬৬টি থেকে কমে ৪,৪৭২টিতে দাঁড়িয়েছে। দলবদ্ধ সহিংসতার ঘটনা ৮৯টি থেকে কমে ৫৬টিতে নেমে এসেছে। লুট হওয়া অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

জুলাইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, পুলিশের ওপর হামলা এবং রাজনৈতিক চাপে পুলিশ বাহিনী এখনো সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। ছিনতাই, চাঁদাবাজি, রাজনৈতিক সহিংসতা এবং মব জাস্টিস বা দলবদ্ধ হামলা পুরোপুরি থামেনি। বিভিন্ন রাজনৈতিক দল ও জোট আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মসূচি পালন করছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নত করতে এবং মাঠপর্যায়ে আস্থা ফেরাতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ দিকনির্দেশনা ও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা ‘নিয়ন্ত্রণে আছে, অবনতি হয়নি’ বলা হলেও এখনো উদ্বেগ কেন?

ছিনতাই, চাঁদাবাজির খবর প্রায় প্রতিদিনই অনলাইনসহ পত্রিকার পাতায় উঠে আসে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটি। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরো উন্নত করতে এরকম বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি।
বর্তমান সময়ে সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৎপর রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকা-, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং আলোচিত কিছু মামলা নিয়ে জনমনে আলোচনা রয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাতক্ষীরায় জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে আলোচনার পর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামের এক কলেজছাত্র নিহত হন। এ ঘটনায় প্রধান আসামি নাহিদসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকা-টি জেলায় কিশোর গ্যাং ও স্থানীয় সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার রয়েছেন এবং গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। এছাড়া জুলাই ২০২৬-এ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছিল।
সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন ও সচেতন সমাজের মধ্যে তীব্র দ্বিমত ও সচেতন মহলের সমালোচনা বিদ্যমান। একদিকে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ বিভিন্ন সমন্বয় সভার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি করছে, অন্যদিকে সচেতন নাগরিক সমাজ অপরাধের ধরন পরিবর্তন, মাদক ও সড়ক-মহাসড়কে চাঁদাবাজি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে।

এই দুই পক্ষের অবস্থান এবং সার্বিক পরিস্থিতি নিচে বিশ্লেষণ করা হলো।
১. সচেতন সমাজের প্রধান সমালোচনা ও উদ্বেগ: সাতক্ষীরার সুশীল সমাজ, সাংবাদিক এবং সাধারণ জনগণের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট বিষয়ে সমালোচনা করা হচ্ছে: স্থানীয় সচেতন মহলের বড় অভিযোগ হলো সড়ক ও মহাসড়কগুলোতে বিভিন্ন শ্রমিক সংগঠন বা প্রভাবশালীদের নামে অবাধে চাঁদাবাজি চলছে। এটি সাধারণ ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি তৈরি করছে।

সীমান্ত জেলা হওয়ায় সাতক্ষীরায় মাদক চোরাচালান ও স্থানীয় পর্যায়ে যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে সচেতন সমাজ ক্রমাগত সমালোচনা করে আসছে। তারা মনে করেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ এখনো শতভাগ কার্যকর নয়।

সংঘবদ্ধ অপরাধ চক্র: সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে নাগরিক সমাজ অভিযোগ তুলছে। শহরের অভ্যন্তরে লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং অনিয়ন্ত্রিত ইজিবাইক চলাচলের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে সচেতন সমাজ সমালোচনা মুখর।

২. প্রশাসনের বক্তব্য ও গৃহীত পদক্ষেপ: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন সচেতন সমাজের এই সমালোচনা ও দাবিগুলোকে আমলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপের কথা জানাচ্ছে।

মাসিক আইনশৃঙ্খলা সভা: জেলার আইন প্রণেতা (এমপি), পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের উপস্থিতিতে নিয়মিত সমন্বয় সভা করা হচ্ছে। এসব সভায় সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধ এবং সংঘবদ্ধ অপরাধ দমনের ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ নিয়ন্ত্রণে রাত্রিকালীন বিশেষ মহড়া এবং মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। লেকভিউ রিসোর্ট এলাকা সহ বিভিন্ন স্পট থেকে চিহ্নিত অপরাধীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে বলে জেলা পুলিশ দাবি করছে। লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Ads small one

পাটকেলঘাটার সমাজসেবক আনন্দ মোহন সাধুর পরলোকগমন: সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
পাটকেলঘাটার সমাজসেবক আনন্দ মোহন সাধুর পরলোকগমন: সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার টাটা গ্রুপ কেয়ার কোম্পানির স্বত্বাধিকারী কেশব কুমার সাধুর শ্রদ্ধেয় বাবা ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ মোহন সাধু বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। সোমবার সকাল সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনন্দ মোহন সাধু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে ৯২ বছর বয়স হলেও তিনি অত্যন্ত সজাগ স্মৃতিশক্তিসম্পন্ন ও একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে সর্বজনবিদিত ছিলেন। তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

সোমবার দুপুর ১২টায় পাটকেলঘাটার কেশব লাল মহাশ্মশানে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তাঁর শেষকৃত্যানুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এদিকে আনন্দ মোহন সাধুর প্রয়াণে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, ব্যবসায়ী সমাজ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে পাটকেলঘাটা বাজারে মাইকিং করা হয়।

তাঁর প্রয়াণে তালা উপজেলা ক্লাব, পাটকেলঘাটা বাজার বণিক সমিতি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার পরম শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, তালা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গোলাম রব্বানী, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, হাফিজুর রহমান হাফিজ, আব্দুল রকিব সরদার, চিকিৎসক মামুনুর রহমান, মোহাম্মদ মুজিবর সরদার, আইনজীবী হুমায়ুনসহ স্থানীয় ইউনিয়ন, থানা ও জেলাসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের সাধারণ মানুষ।

জেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, উপকারভোগী হবেন ৪০ লাখ নারী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
জেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, উপকারভোগী হবেন ৪০ লাখ নারী

Oplus_131072

পত্রদূত ডেস্ক: নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে অনলাইন ডেটাবেইস তৈরি করা হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Oplus_131072

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা বাবদ ব্যয় করা হবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬ অনুযায়ী আর্থসামাজিক অবস্থা বিবেচনায় পিএমটি (প্রক্সি মিন্স টেস্ট) স্কোরের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে। তথ্য সংগ্রহের জন্য দেশব্যাপী ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন এবং সরাসরি অনলাইন ডেটাবেইসে যুক্ত করবেন। ডুয়াল চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি সংবলিত এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেলস (পিওএস) এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে ভাতার টাকা তুলতে পারবেন।

 


জেলা সদর ছাড়াও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন ও তথ্য সংগ্রহ কার্যক্রম ঘিরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
তালা: তালা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ হাজিরা খাতুন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, মো. জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম লাল্টু, সমাজসেবা কার্যালয়ের তৌফিক ইমরান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সাবেক ছাত্রদল নেতা মারুফ উল ইসলাম ও সাংবাদিক মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আশাশুনি: আশাশুনিতে তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। তিনি জানান, আশাশুনি উপজেলার মোট ৭৬ হাজার ৮৯২টি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এ কাজে ১১৫ জন তথ্য সংগ্রহকারী ও ১১ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন। ফ্যামিলি কার্ড প্রাপ্তিতে কোনো অনৈতিক লেনদেন বা প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, কমপক্ষে পাঁচটি ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপযুক্ত পরিবারকে কার্ড দেওয়া হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, সদস্যসচিব মশিউল হুদা তুহিন, জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তজা, জেলা ও স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১১ জন সুপারভাইজারের হাতে তথ্য সংগ্রহের ট্যাব তুলে দেওয়া হয়।

 


কলারোয়া: কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর সঠিক ডেটাবেইস তৈরির গুরুত্ব তুলে ধরেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

oplus_0

দেবহাটা: দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, হাজী কেয়ামুদ্দিন কলেজের অধ্যক্ষ আবুল কালাম ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে তথ্য সংগ্রহের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, ‘এর মূল অংশ হলো নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়। সম্ভাব্য ঝুঁকি আগেই চিহ্নিত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজর রাখা এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে বিজিবি নিরাপত্তা সহায়তা দেবে। দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত টহল ও সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের পদক্ষেপও নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকায় বিজিবি মোতায়েন ও দায়িত্বের পরিধি সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে নির্ধারিত হবে। প্রয়োজন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিজিবি প্রস্তুত থাকবে।

তিনি আরও বলেন, দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার দীর্ঘ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রকাশ। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিতে বিজিবি সর্বাত্মকভাবে প্রস্তুত থাকবে।