বিএনপি প্রতিশ্রুতি রক্ষার রাজনীতি করে: নার্গিস বেগম
পত্রদূত ডেস্ক: যশোর শহরের এইচএমএম রোডে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোর শহরের এইচএমএম রোডে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
আগামী ২৭ এপ্রিল বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে প্রচারণা লিফলেট বিতরণ করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে যশোর শহরের এইচএমএম রোডে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
যশোর স্থানীয় খবর উদ্বোধনকালে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, যশোরবাসীর প্রত্যাশা পূরণ করতে আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। তিনি যশোরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে জনসভায় যশোরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাত্র দুই মাসের মধ্যে তিনি যশোরবাসীর কাক্সিক্ষত স্বপ্ন বাস্তবায়ন করতে আসছেন।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি প্রতিশ্রুতি রক্ষার রাজনীতি করে। প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজের যে হাসপাতাল নির্মাণ করতে আসছেন সেই কলেজটিও তার মা বেগম খালেদা জিয়ার হাতে তৈরি। দীর্ঘ ১৭ বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা যশোরবাসীর স্বপ্নের ৫০০ শয্যার হাসপাতাল তৈরি করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের পাশাপাশি পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশীর খাল পুনঃখনন করবেন। তিনি নির্বাচনের আগে যশোরবাসীকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে যশোরবাসীর যে চাহিদাগুলো বাকি আছে সেগুলো তুলে ধরবো। তিনি সেগুলো পূরণ করবেনÑইনশাআল্লাহ।
উদ্বোধনের পর নেতৃবৃন্দ শহরের বড়বাজারের বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন প্রমুখ।









