বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর মনিরামপুর উপজেলার ৫নং হরিদাসকাঠী ইউনিয়নের পাঁচবাড়িয়া, পাঁচকাঠিয়া গ্রামে অনুষ্ঠিত হলো বৈশাখের সাংস্কৃতিক সন্ধ্যা। এলাকার সংস্কৃতিমনা লোকদের আয়োজনে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর এবং উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সহঃ অধ্যাপক মোঃ ফজলুল হক, জেলা জামায়াতের শুরা সদস্য মাওঃ মহিউল ইসলাম, পৌর আমীর অধ্যাপক আব্দুল বারী, ইসলামি ছাত্রশিবিরের মনিরামপুর উপজেলা উত্তর শাখার সেক্রেটারি মাহদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে অবহেলিত এলাকার প্রতিবছরই বন্যায় প্লাবিত হওয়ার কথা তুলে ধরে এর বিপরীতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।











