মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজার নিরাপত্তায় উপকূলের ১৪৪ মন্দির-মন্ডপে সাড়ে তিন হাজার কোস্ট গার্ড মোতায়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
দুর্গাপূজার নিরাপত্তায় উপকূলের ১৪৪ মন্দির-মন্ডপে সাড়ে তিন হাজার কোস্ট গার্ড মোতায়েন

সংবাদদাতা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পূজাম-পের নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে কোস্ট গার্ডের ৩ হাজার ৫০০ সদস্য নিয়োজিত রয়েছেন। এর মধ্যে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলীয় এলাকায় ১৪৪টি মন্দির ও পূজাম-পের নিরাপত্তায় কাজ করছেন সদস্যরা।

গত ২০ অক্টোবর বিকেলে উপকূলীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান এসব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায়ও বাহিনীটি দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোস্ট গার্ডের আওতাধীন এলাকাগুলোর পূজাম-পে নিরাপত্তা নিশ্চিত করতে পূজার শুরু থেকেই সদস্যদের মোতায়েন করা হয়েছে।

 

পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।
কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘেœ, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বুধবার প্রতিমা বিসর্জনকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কোস্ট গার্ড মহাপরিচালক। বিসর্জনস্থলে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিমা বিসর্জনের সময় নদী বা জলাশয়ে নামার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান আশা প্রকাশ করেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে। নিরাপত্তা পরিদর্শনকালে কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Ads small one

নতুন ফোন বা হার্ডড্রাইভে পুরো স্টোরেজ ব্যবহার করা যায় না কেন?

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
নতুন ফোন বা হার্ডড্রাইভে পুরো স্টোরেজ ব্যবহার করা যায় না কেন?

নতুন হার্ডড্রাইভ, এসএসডি কিংবা স্মার্টফোন কেনার পর স্টোরেজে গেলে দেখা যায়, বিজ্ঞাপনে বা বক্সে উল্লেখ করা স্টোরেজের পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। যেমন, ৫১২ গিগাবাইটের একটি ড্রাইভ উইন্ডোজ কম্পিউটারে মাত্র ৪৭৭ গিগাবাইট ব্যবহারযোগ্য জায়গা দেখায়। এতে অনেকের মনে প্রশ্ন জাগে, বাকি জায়গা কোথায় গেল বা কেনার সময় প্রতারণার শিকার হয়েছেন কি না। তবে অধিকাংশ ক্ষেত্রে এর কারণ হলো স্টোরেজের ধারণক্ষমতা গণনার পদ্ধতিতে পার্থক্য এবং ডিভাইসে আগে থেকেই ইনস্টল করা অপারেটিং সিস্টেম ও অন্যান্য সিস্টেম ফাইল।

স্টোরেজ নির্মাতারা সাধারণত দশমিক বা ডেসিমেল পদ্ধতিতে ধারণক্ষমতা হিসাব করে থাকে। এ পদ্ধতিতে এক কিলোবাইটে ১ হাজার বাইট, এক মেগাবাইটে ১০ লাখ বাইট এবং এক গিগাবাইটে ১০০ কোটি বাইট ধরা হয়। ফলে নির্মাতারা যখন কোনো ড্রাইভের ধারণক্ষমতা ১ টেরাবাইট বলে উল্লেখ করেন, তখন সেটির মোট ধারণক্ষমতা হয় ১ লাখ কোটি বাইট।

অন্যদিকে, উইন্ডোজের মতো অপারেটিং সিস্টেম স্টোরেজের হিসাব করতে বাইনারি পদ্ধতি ব্যবহার করে। এ পদ্ধতিতে এক কিলোবাইটের সমতুল্য পরিমাণ ১ হাজার ২৪ বাইট এবং এক গিগাবাইটের সমতুল্য পরিমাণ ১ হাজার ৭৩৭ লাখ ৪১ হাজার ৮২৪ বাইট। ফলে একই পরিমাণ তথ্যকে দুই পদ্ধতিতে হিসাব করলে সংখ্যায় পার্থক্য দেখা যায়। এ কারণেই ১ টেরাবাইটের ড্রাইভ উইন্ডোজে প্রায় ৯৩১ গিগাবাইট হিসেবে দেখা যায়। অর্থাৎ, এখানে ধারণক্ষমতা কমে যায়নি। হিসাবের একক আলাদা হওয়ায় প্রদর্শিত সংখ্যাটি ছোট দেখাচ্ছে। অন্যদিকে, ম্যাক কম্পিউটারে দশমিক পদ্ধতি ব্যবহার করায় একই ড্রাইভের ধারণক্ষমতা প্রায় পুরো ১ টেরাবাইট হিসেবেই দেখা যায়।

তবে স্টোরেজ কম দেখানোর পেছনে আরেকটি কারণ হলো অপারেটিং সিস্টেম ও প্রয়োজনীয় সিস্টেম ফাইল। নতুন ফোন, ট্যাবলেট বা কম্পিউটার চালু করতে এসব সফটওয়্যার আগে থেকেই ইনস্টল করা থাকে, যা ডিভাইসের মোট স্টোরেজের একটি অংশ ব্যবহার করে। উদাহরণ স্বরূপ, ১২৮ গিগাবাইট স্টোরেজের আইফোন ১৬ প্রোতে আইওএস ২৭ অপারেটিং সিস্টেমই ২২ গিগাবাইটের বেশি জায়গা নেয়। একইভাবে কিছু গেমিং ল্যাপটপে উইন্ডোজ ১১-এর জন্য ৮১ গিগাবাইটের বেশি জায়গা প্রয়োজন হয়।

এ ছাড়া অপারেটিং সিস্টেমের অস্থায়ী ফাইল, ক্যাশ মেমোরি ও অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্যও অতিরিক্ত জায়গা দরকার হয়। স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে গেলে কম্পিউটার বা ফোনের গতি কমে যেতে পারে, এমনকি অ্যাপ আটকে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই নতুন ডিভাইস কেনার সময় শুধু বিজ্ঞাপনে উল্লেখ করা ধারণক্ষমতা নয়, অপারেটিং সিস্টেম ও অন্যান্য ফাইল বাদ দেওয়ার পর ব্যবহারযোগ্য জায়গাও বিবেচনায় রাখা প্রয়োজন।

টোকিওতে তারেক রহমান-সানায়ে তাকাইচির বৈঠক ২৭ অক্টোবর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
টোকিওতে তারেক রহমান-সানায়ে তাকাইচির বৈঠক ২৭ অক্টোবর

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক অংশীদারত্ব প্রসারের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান। এ সময় তিনি আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর সরকারি সফরের কর্মসূচি তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা ও টোকিও থেকে একই সঙ্গে সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র সচিব বলেন, কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, অভ্যন্তরীণ বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তির খসড়া নিয়ে দুই পক্ষের আলোচনা চলছে। তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই সফরের সময় বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।’

সিয়াম বলেন, বিদ্যমান কৌশলগত অংশীদারত্বের প্রসার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য এ সফর সময়োপযোগী সুযোগ তৈরি করবে।

তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষরের ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সফরকালে এ চুক্তির বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ বৃদ্ধি, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারের বিষয়ে বিশেষ আলোচনা হবে।

এ ছাড়া বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ প্রশিক্ষণের বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।

সফরকালে প্রধানমন্ত্রী ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। তাঁর খসড়া সফরসূচিতে ‘জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ’ এবং ‘জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’-এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এ ছাড়া জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং সাকাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রধানদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র, একটি পারমাণবিক কেন্দ্র এবং নাগোয়ায় টয়োটার উৎপাদন প্ল্যান্টসহ বিভিন্ন জ্বালানি ও শিল্প স্থাপনা পরিদর্শন করতে পারেন।

তিনি বলেন, মেট্রোরেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ির মতো বড় অবকাঠামো ও পরিবহন প্রকল্পে সহায়তার মাধ্যমে জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে। খবর বাসস।

এ সফরের ফলে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত করার পাশাপাশি নতুন বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক, উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা জোরদার হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে কারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নে জাপানি সহায়তার বিষয়টি সফরে বিশেষ গুরুত্ব পাবে।

দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা এবং আন্তর্জাতিক সংঘাত নিরসনের প্রচেষ্টা নিয়েও দুই নেতা আলোচনা করবেন বলে জানান পররাষ্ট্র সচিব।

উল্লেখ্য, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অনলাইন বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে এশিয়াজুড়ে জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় জাপানের নেতৃত্বাধীন উদ্যোগকে স্বাগত জানায় বাংলাদেশ।

আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনে আব্দুর রউফ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনে আব্দুর রউফ

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: গত ২০ অক্টোবর সন্ধ্যার পর সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন এলাকায় দুর্গোৎসবের ম-প পরিদর্শন করেছেন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ। আলিপুর হাটখোলা দাসপাড়া পূজাম-প পরিদর্শনকালে সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রথীন্দ্র দাস, সাধারণ সম্পাদক জীবন দাস ও উপদেষ্টা নিমাই দাসসহ কমিটির অন্যান্য সদস্যদের কাছে ১০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন আব্দুর রউফ। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।