শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
শ্যামনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার (২৩এপ্রিল) সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনাসভাসহ পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাশেদ হোসাইন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তৌহিদ হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন প্রমুখ।

Ads small one

কয়রার হোগলা বাজার জামে মসজিদের কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ
কয়রার হোগলা বাজার জামে মসজিদের কমিটি গঠন

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলার ঐতিহ্যবাহী হোগলা বাজার জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুসুল্লীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইমদাদুল হক পাড় এবং সাধারণ সম্পাদক হলেন মোঃ জিল্লুর রহমান।

শুক্রবার (২৪ এপ্রিল) মুসুল্লীদের প্রত্যক্ষ ভোটে সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর পরিবেশে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যনরা হলেন, সহসভাপতি মোঃ মুজাহিদুর রহমান বাপ্পা ও সহ-সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিকুর রহমান, এবং কোষাধ্যক্ষ মোঃ মিনারুল ইসলাম।

বোরো ধানের বাম্পার ফলনেও দাম নিয়ে শঙ্কায় দেবহাটা উপজেলার কৃষক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
বোরো ধানের বাম্পার ফলনেও দাম নিয়ে শঙ্কায় দেবহাটা উপজেলার কৃষক

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটা উপজেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, কৃষকদের অক্লান্ত পরিশ্রমে মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ দেখা গেছে। এতে একদিকে যেমন কৃষকের মনে স্বস্তি ফিরেছে, অন্যদিকে ধানের বাজারদর নিয়ে তৈরি হয়েছে নতুন দুশ্চিন্তা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর উৎপাদন ভালো হওয়ায় বাজারে ধানের সরবরাহ অনেক বেড়েছে। কিন্তু সেই তুলনায় দাম সন্তোষজনক নয়। ফলে অধিক উৎপাদন সত্ত্বেও আশানুরূপ লাভ পাচ্ছেন না কৃষকরা। সার, বীজ, সেচ ও শ্রমিক খরচ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে কম দামে ধান বিক্রি করলে অনেক কৃষক লোকসানের আশঙ্কা করছেন।

কাজীমহল্লা গ্রামের আব্দুল মাজেদ, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন বাপ্পি জানান, বর্তমান বাজারদরে ধান বিক্রি করলে খরচ তুলতেই হিমশিম খেতে হবে। অনেকেই বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছেন, কারণ পর্যাপ্ত গুদামজাত সুবিধা না থাকায় দীর্ঘদিন ধান সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না।

কৃষি সংশ্লিষ্টদের মতে, বাজারে সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কমে যাওয়াটা স্বাভাবিক। তবে কৃষকের স্বার্থ রক্ষায় সরকারি ধান সংগ্রহ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।

এ বিষয়ে দেবহাটা উপজেলার কৃষকদের দাবি, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। পাশাপাশি আধুনিক গুদামজাত সুবিধা বৃদ্ধি করা হলে কৃষকরা তাৎক্ষণিকভাবে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হবেন না।

সব মিলিয়ে, দেবহাটা উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন দেশের খাদ্য নিরাপত্তার জন্য আশাব্যঞ্জক হলেও, ন্যায্যমূল্য নিশ্চিত না হলে কৃষকের কষ্ট লাঘব হবে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করছেন স্থানীয় কৃষকরা।

 

প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল জুলাই শনিবার সকালে প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।

ক্লাবের সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোঃ আজিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, কার্য নির্বাহী সদস্য মোঃ আহমেদ আলী (বাঁচা), মোঃ ফারুক হোসেন, মোঃ নুরুল আমিন পলাশ, মোঃ আওছাফুর রহমান, মোঃ জিনারুল ইসলাম প্রমুখ।

সভায় সংগঠনের সভাপতি প্রকাশ ঘোষ বিধান প্রেসক্লাবের সকল সদস্যকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশ ও জনকল্যানে কাজ করার জন্য গুরুত্ব আরোপ করেন।