সাতক্ষীরায় ইয়াং এরিয়ান্স ক্লাবের সভাপতি তোফায়েল হকের স্মরণে স্মৃতিচারণ
oplus_0
সংবাদদাতা: ঐতিহ্যবাহী ইয়াং এরিয়ান্স ক্লাবের সভাপতি ও জেলা ক্লাব ঐক্য পরিষদের সদস্য মরহুম তোফায়েল হকের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা রয়েল প্লাস কনভেনশন হলে জেলা ক্লাব ঐক্য পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইয়াং টাউন ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকনের সভাপতিত্বে এবং সাতক্ষীরা এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইনুল ইসলাম নান্টার সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক গোলাম ফারুক বাবু, সদস্যসচিব মীর তাজুল ইসলাম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, কুখরালী আদর্শ যুব সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাজু, ডা. কিউ এ সিদ্দিকী সংসদের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক, এরিয়ান্স ক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান, সাবেক ফুটবলার কাজী বাবু, বিএসের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, স্টুডেন্ট ক্লাবের সভাপতি খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মোল্লা মুহাম্মদ শাহাজুদ্দীন, সাতক্ষীরা মহামেডান ক্লাবের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান সৈকত, তুফান স্পোর্টিং ক্লাবের সভাপতি তানজিম কামাল তমাল এবং পি কে ক্লাবের সদস্য আহমাদ সরদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন জোড়দিয়া মডার্ন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কামালনগর ক্লাবের কামরুজ্জামান রাসেল, কাউন্সিলর প্রার্থী কাতারী সুলতানা চম্পা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি, ইয়াং বলাকা ক্রীড়া চক্রের সভাপতি মো. সাইফুল্লাহ, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক আলতাফ হোসেন, সাবেক পৌর বিএনপি নেতা সোহরাব হোসেন বাবু, রয়েল ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ওয়েজ হোসাইন দিপু, সাতক্ষীরা ক্রিকেট একাডেমির সভাপতি একরামুল ইসলাম লালু, আজাদ স্মৃতি সংসদের সভাপতি মনিরুজ্জামান কাকন, বিসিবি কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, মহিলা ক্রীড়া সংস্থার সালেকা হক কেয়াসহ বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের নেতারা।
আলোচনা শেষে মরহুম তোফায়েল হকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাটিয়া মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী।












