শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

দৈনিক হৃদয় বার্তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
দৈনিক হৃদয় বার্তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাঘরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। দৈনিক হৃদয় বার্তা সাতক্ষীরার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করছে। সমাজের অনিয়ম ও জনদুর্ভোগের পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনার খবর প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকেরা। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

Ads small one

দেবহাটায় যুব ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
দেবহাটায় যুব ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার পারুলিয়া সাগরহাট মাধ্যমিক বিদ্যালয় (সাইক্লোন সেন্টার) প্রাঙ্গণে এ সমাবেশ হয়।

সমাবেশে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দীপংকর ঘোষকে আহ্বায়ক ও বাপ্পা দাসকে সদস্যসচিব করে ২১ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ। উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার সভাপতি চন্দ্রকান্ত মল্লিক। প্রধান বক্তা ছিলেন যুব ঐক্য পরিষদের জেলা শাখার সদস্যসচিব অরবিন্দ কর্মকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার ঘোষ, বিপ্লব কান্তি মণ্ডল, গোপাল কুমার সরকার, গাজীরহাট দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অলোক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা হবে সম্প্রীতি, শান্তি, ন্যায়বিচার ও সহাবস্থানের জনপদ। চাঁদাবাজি, ভূমিদখল, সন্ত্রাস, বৈষম্য ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি অমিত কুমার ঘোষ বলেন, যুব ঐক্য পরিষদ বিভেদ বা বিদ্বেষে বিশ্বাস করে না; সংগঠনটি ন্যায়, মানবিকতা, অধিকার ও সম্প্রীতির পক্ষে কাজ করে। সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় অধিকার, সম্পদ ও সামাজিক মর্যাদা রক্ষায় সংগঠনটি সোচ্চার থাকবে। অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমিদখলের বিরুদ্ধে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

নবগঠিত কমিটির নেতারা জানান, দেবহাটায় যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করবেন তারা।

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

সদস্য তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশের প্রতি সংঘ বাংলাদেশ। নাগরিকদের পে ফেসবুক থেকে (৬ নভেম্বর) রাত প্রকাশের এক চিঠিতে বলা হয়েছে।

গত ৪ অক্টোবর তানহার নাহার না তিশা পাজিন চিঠিতে সদস্য পদে অবস্থান উল্লেখ করা হয়। প্ল্যাগনা কর্তৃত্ব প্রকাশ করেছেন সাধারণ রাশেদ মামুন অপু ও সাংগনিক ক্ষমতা মাসুদ রামি।

চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই তাজিন তিশাকে ‘সদস্যপদগিতকরণ’ সংক্রান্ত দর্শন নোটিশ ছিল। তবে সমুদ্রের নোটিশের কাছে তিনি নির্দিষ্ট ধরনের প্রকাশক সংস্থার প্রকাশনা জমা দেন।

চিঠিতে উল্লেখ করা হয়, তানজিন তিশার এমন আচরণের পরিপ্রেক্ষিতে আরও সংঘটিত সালিশ বা বিবাদ মীমাংসাকরণ দলে গৃহীত নির্দেশনা অনুযায়ী কার্যনির্বাহী বিষয়নির্দেশের সদস্যপদ অদিষ্টকালের জন্য।

এ সিদ্ধান্তের বিষয়ে তানজিন তিশাকে বিহিত সংস্থাটি।

এই বিষয়ে কথা বলার জন্য তিশাকে ফোন করা হয়। তবে তিনি কল রিসিভ করেন।

কলারোয়ায় তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
কলারোয়ায় তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু

আরিফ মাহমুদ: সাতক্ষীরার কলারোয়ায় তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) এশার নামাজের পর কলারোয়া ফুটবল মাঠে মাহফিলের প্রথম দিনের আয়োজন করা হয়।

প্রথম দিনের প্রধান বক্তা ছিলেন ভারতের ফুরফুরা শরিফের পীর শায়খুল হাদিস আল্লামা আবু বকর আব্দুল হাই মেশকাত সিদ্দিকি আল-কুরাইশী। দ্বিতীয় বক্তা ছিলেন মুফাসসিরে কোরআন ড. কামরুল ইসলাম সাঈদ আনসারী। প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান।

কলারোয়া ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মেহেরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আবু নসর ও ব্যবসায়ী গোলাম আজম।

এ সময় মাহফিল কমিটির সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, রমজান আহমেদ, সাইফুল ইসলাম বাবু, শেখ শাহাজাহান আলী শাহীনসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির নেতারা জানান, মাহফিলের দ্বিতীয় দিনে আল্লামা তারেক মনোয়ারসহ অন্যান্য বক্তা আলোচনা করবেন। তৃতীয় দিন অনুষ্ঠিত হবে ইসলামী সাংস্কৃতিক উৎসব।