শ্যামনগরে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভা অনুষ্ঠিত
সংবাদদাতা: বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির শ্যামনগর উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহসভাপতি শেখ আবু সাঈদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শাখার সভাপতি আলী আশরাফ। সভা পরিচালনা করেন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো. তৌকিরুল ইসলাম। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।
সভায় বক্তব্য দেন অসিত কুমার মণ্ডল, আব্দুর রশিদ, আজিবর, ইউপি সদস্য আবু বক্কর, গাজী আইয়ুব আলী প্রমুখ।
সভায় মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে প্রকৃত জেলেদের সঠিক তালিকা প্রণয়ন এবং তাঁদের জন্য বরাদ্দকৃত চালের সুষ্ঠু ও পরিমাণমতো বিতরণ নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ক্ষেত্রে মৎস্য মন্ত্রণালয় গঠিত ইউনিয়ন টাস্কফোর্স কমিটিকে যথাযথভাবে কার্যকর করারও আহ্বান জানান বক্তারা।












