সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

হিট স্ট্রোক প্রতিরোধে কী খাবেন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
হিট স্ট্রোক প্রতিরোধে কী খাবেন

গরম যত বাড়ছে, ততই বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। অতিরিক্ত তাপমাত্রায় প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়াই সবচেয়ে ভালো। পাশাপাশি খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন আনলে শরীরকে ঠান্ডা রাখা এবং পানিশূন্যতা এড়ানো সহজ হয়। আপনি কী খাচ্ছেন, তার ওপর অনেকটাই নির্ভর করে শরীরের প্রতিক্রিয়া। তাই এসময় জলীয় উপাদানসমৃদ্ধ খাবার ও ইলেক্ট্রোলাইট পূরণকারী পানীয় বেশি গ্রহণ করা জরুরি।
জলীয় উপাদানসমৃদ্ধ ফল ও সবজি
তরমুজ (প্রায় ৯২% পানি): শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, পাশাপাশি ভিটামিন A ও C সরবরাহ করে।
শসা (৯৫–৯৬% পানি): শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্যকর, উচ্চ ফাইবারও রয়েছে।
লেবুজাতীয় ফল: কমলা, লেবু ইত্যাদি ভিটামিন C সরবরাহ করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে।
শাক-সবজি: বিভিন্ন শাকে প্রচুর পানি ও প্রয়োজনীয় খনিজ থাকে।
বেরি জাতীয় ফল: স্ট্রবেরি, ব্লুবেরি অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ, যা প্রদাহ কমাতে সহায়ক।
ইলেক্ট্রোলাইট পূরণকারী খাবার ও পানীয়
ডাবের পানি: পটাশিয়াম ও প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটের চমৎকার উৎস।
ঘোল বা দই: প্রোবায়োটিক সমৃদ্ধ, যা অন্ত্র ভালো রাখে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
লেবুর শরবত: পানি, লবণ ও সামান্য চিনি মিশিয়ে তৈরি শরবত ঘামের কারণে হারানো ইলেক্ট্রোলাইট পূরণ করে।
পুদিনা পাতা: শরীরে সতেজ ও শীতল অনুভূতি আনে।

যেসব খাবার এড়িয়ে চলবেন
ডুবো তেলে ভাজা, অতিরিক্ত মসলাদার ও তৈলাক্ত খাবার।
অতিরিক্ত ভারী বা উচ্চ-প্রোটিনযুক্ত খাবার, যা শরীরের তাপমাত্রা বাড়াতে পারে।

আরো কিছু পরামর্শ
একবারে বেশি পানি না খেয়ে অল্প অল্প করে বারবার পানি পান করুন।
খাদ্যতালিকায় কাঁচা ও হালকা খাবার রাখুন।
ঘোল বা লাচ্ছিতে জিরা বা হালকা মসলা ব্যবহার করলে হজম ভালো হয় এবং শরীর ঠান্ডা থাকে।

Ads small one

কয়রার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
কয়রার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান

কয়রা (খুলনা) প্রতিনিধি: অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া কয়রার সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার চিকিৎসায় গঠিত হয়েছে মেডিকেল বোর্ড। সোমবার মেডিকেল বোর্ডের সভায় পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির পরিবারের আকুতির একটি ভিডিও দেখে ডা. জুবাইদা রহমান অনতিবিলম্বে চিকিৎসার সার্বিক খোঁজ নেওয়ার নির্দেশনা দেন।

নির্দেশনা বাস্তবায়নে রোববার (৩০ আগস্ট) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন জান্নাতুলকে দেখতে যান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী।

দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে সাতক্ষীরার দেবহাটায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং উপজেলা ইন্সট্রাক্টর, ইউপিইটিসি মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মাহমুদ, দেবহাটা থানার তদন্ত কর্মকর্তা রেজাউল করিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইলমাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহিনা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপ কুমার পাল ও আব্দুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা রয়েছে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও চেতনাকে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

তালা প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সন্তোষ কুমার মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল রানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান এবং তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার প্রমুখ।

এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সাহিত্যকর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।